জন্ম-মৃত্যুর মতো বিয়েও মোটামুটি সবার জীবনে যেন বর্তমান দুনিয়ার একটা অনিবার্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু খুবই সুখী দম্পতির দেখা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। দাম্পত্য কলহে জড়ান না এমন নারী-পুরুষ আজকের দুনিয়ায় সত্যিই দুর্লভ। ব্যাপারটা যে কতটা ভয়াবহ পর্যায়ে যেতে পারে তার একটা নমুনা সম্প্রতি হাজির করেছে ব্রিটিশ পত্রিকা ডেইলি এক্সপ্রেস। নতুন এক গবেষণায় জানা গেছে, বছরে অন্তত ১৬৭ দিন ঝগড়া করেন ব্রিটিশ দম্পতিরা।
ইংল্যান্ডের সবচেয়ে বড় হোটেল ব্রান্ড প্রিমিয়ার ইন পরিচালিত এক গবেষণায় দেখা গেছে নাক ডাকা, শিশুকে বিছানায় ঘুমোতে নেওয়া, বাতি বন্ধ করা-না করা ইত্যাদি ছোট ব্যাপারকে কেন্দ্র করে বছরের অর্ধেকেরও বেশি দিন কলহে জড়ান দম্পতিরা। জীবনসঙ্গীর নাক ডাকা শব্দের প্রভাবে সপ্তাহে অন্তত দুবার ঝগড়া করেন দশের মধ্যে এক দম্পতি। ২০ শতাংশের বেশি মানুষ রাতে অন্তত দুই ঘণ্টা ঘুমোতে পারেন না এই নাক ডাকার কারণে। এমনকি এদের মধ্যে অন্তত দশ শতাংশের বিবাহ বিচ্ছেদও ঘটে যায় এই কারণে। পাঁচজনের মধ্যে একজন পুরুষ স্বীকার করেছেন, নিজেদের শ্বাস-প্রশ্বাসের শব্দের কারণে তারা নিজেরাও ঘুম ভেঙে জেগে ওঠে।
দাম্পত্য কলহের আরেকটি বড় কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে বিছানায় খুবই শান্ত বা খুবই বেশি উত্তেজিত হয়ে যাওয়াকে। একে অপরের জন্য প্রবল আবেগ-অনুভূতির ঘাটতিই এ ক্ষেত্রে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করে বলে দাবি করেছেন গবেষকেরা। প্রিমিয়ার ইন হোটেলের ক্লাইর হাইগ অবশ্য মনে করেন, বিবাহিত নারী-পুরুষ উভয়েই যদি একটু উদ্যোগী হন—তাহলে এই দাম্পত্য কলহ অনেকখানি হ্রাস করা সম্ভব। তিনি বলেছেন, ‘দম্পতিরা যেসব কারণে বেশির ভাগ সময় কলহে জড়ায় সেগুলো একেবারেই অভ্যাসের ব্যাপার। আর সম্পর্কের উন্নয়ন ঘটানোর জন্য এগুলো পরিবর্তন করাও খুব সহজ।’
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।