বাংলাদেশে হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পাঁচ সংসদ সদস্যকে জামিন দিয়েছে হাইকোর্ট। তাদেরকে ছয় মাসের জামিন দেয়া হয়েছে। জামিন প্রাপ্তদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি'র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রয়েছেন।
একই মামলায় গ্রেফতার অন্য নেতাদের কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসান সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ ( রোববার) এ রুল জারি করে।
বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর রহস্যজনক গুমের ঘটনার প্রতিবাদে গত মাসের ২৯ তারিখে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
এরপর চলতি মাসের ১০ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং বিচারক তা গ্রহণ করেন।
মির্জা ফখরুলসহ জোট নেতারা আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নেতারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে এবং তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
বাংলাদেশে এর আগে এ ধরনের মামলায় কোনো দল বা জোটের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার এবং কারাগারে পাঠানোর ঘটনা ঘটেনি।#
আসলে দেশের আইন আদালত নিয়ে হচ্ছেটা কি ! তবে আদালতকে সম্মান জানিয়ে বলছি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।