সংবিধান সংশোধনের চেষ্টা প্রতিহত করা হবে: ফারুক
১৪ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংখ্যাগরিষ্ঠতার জোরে একদলীয়ভাবে সংসদে সংবিধান সংশোধনের চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
শনিবার দুপুরে জিয়ার মাজার প্রাঙ্গনে জিয়া সাংস্কৃতিক সংস্থা (জিসাস) আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩০ মে সরকারি ছুটি ঘোষণার দাবিতে জিসাস এ মানববন্ধনের আয়োজন করে। জিসাস সভাপতি আবুল হাশেম রানার নেতৃত্বে মানববন্ধনে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সংসদ সদস্য নাজিমউদ্দিন আহমেদ ছাড়াও সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতা কুক্ষিগত করার জন্য সরকার একদলীয়ভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার যদি সংসদে সংবিধান সংশোধনের বিল পাস করানোর চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে।৩০ মে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকীকে যদি সরকারি ছুটি ঘোষণা করা যায় তাহলে স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনও কেন ছুটি ঘোষণা করা হবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন