somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরশাদের সামরিক শাসন অবৈধ: আপিল বিভাগ

১৫ ই মে, ২০১১ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরশাদের সামরিক শাসনকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায় কিছু পর্যবেক্ষণসহ বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। একই সাথে সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ব্যবসায়ী সিদ্দিক আহমেদের সাজাও বাতিল করা হয়েছে।
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রোববার সকালে এ রায় ঘোষণা করেন।আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এরশাদের সামরিক শাসনকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায় সর্বসম্মতভাবে বহাল রাখা হলো। আদালত বলেছে, ওই সময়কার আন্তর্জাতিক চুক্তিসমূহ শর্তসাপেক্ষে ক্ষমা করা হলো। তবে কি শর্ত সংক্ষিপ্ত আদেশে তার উল্লেখ করা হয়নি।এটিকে রিটকারী চট্টগ্রামের ব্যবসায়ী সিদ্দিক আহমেদকে সামরিক আদালতে দেয়া সাজা অবৈধ ও বাতিল ঘোষণা করেছে আদালত। রায়ে আদালত বলেছেন, সিদ্দিক আহমেদরে বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রচলিত আইনে চট্টগ্রাম দায়রা জজ আদালতে বিচার চলতে পারে। ওই বিচার কার্যক্রম শুরুর আগ পর্যন্ত সিদ্দিক আহমেদকে জামিন দিয়েছে আদালত।প্রসঙ্গত, গত বছরের ২৬ আগস্ট হাইকোর্ট এরশাদের সামরিক শাসনকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে রায় ঘোষণা করে। কিন্তু রিটকারীকে সামরিক আদালতে দেয়া সাজার বিষয়ে হাইকোর্ট রায়ে কোনো সিদ্ধান্ত দেননি। ফলে সামরিক আদালতের দেয়া তার সাজা বহাল থাকে। সিদ্দিক আহমেদ গত ৭ এপ্রিল চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন। এ প্রেক্ষিতে সিদ্দিক আহমেদ তার সাজা মওকুফের আবেদন জানিয়ে গত ১১ এপ্রিল এ আপিল আবেদনটি দায়ের করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×