২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ৫৮১
১১ ই জুন, ২০১১ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের ৩৬ ঘণ্টার হরতালকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে ব্যাপক ধরপাকড় শুরু করেছে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। হরতালের কর্মসূচি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের সবাই বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা ও কর্মী।
পুলিশ সদর দফতরের হিসাব মতে, রাজধানীতেই গ্রেফতার হয়েছেন ২৩২ জন। এছাড়া চট্টগ্রামে ৭৭ জন, খুলনায় ১০ জন, রাজশাহীতে ৮ জন, বরিশালে ৮ জন, সিলেটে ২১ জন আটক হয়েছেন। এর বাইরে ঢাকা রেঞ্জের আওতাভুক্ত জেলাগুলোতে ৬৬ জন, রাজশাহী রেঞ্জে ১২ জন, রংপুর রেঞ্জে ৯ জন, চট্টগ্রাম রেঞ্জে ৫১ জন, খুলনা রেঞ্জে ৪১ জন, বরিশাল রেঞ্জে ২০ জন এবং সিলেট রেঞ্জে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হরতাল কর্মসূচি ঘোষণার পরপরই সরকারের ঊর্ধ্বর্তন মহলের নির্দেশে বিরোধী শিবিরের নেতা ও কর্মীদের গ্রেফতার অভিযানে নামে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হানা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশের বিভিন্ন থানায় সংরক্ষিত তালিকা অনুযায়ী এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিভিন্ন মামলায় আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে। এরা কেউ হরতালের আগে জামিন পাচ্ছেন না বলে জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত এ অভিযান চলবে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, সম্ভাব্য নাশকতা এড়াতে এ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন