somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ ব্লক ও নিজেস্ব বগবগ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


''বাংলায় আমার সাধনা সাধন
বাংলায় খুঁজি মানিক রতন
বাংলা সাধের প্রাণ ।
বাংলা মাকে ভালবাসি বেশি
তাই বাংলায় রচি গান ।''

বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ হিসেবে ২০০৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যাত্রা শুরু করে সামহোয়ারইন ব্লগ। ব্লগটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে। যাত্রা শুরুর পর থেকে সে সময়কার মন্ত্রিসভায় চিহ্নিত যুদ্ধাপরাধীদের অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদমুখর পোস্ট প্রকাশ করত। এমনকি সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও নিয়মিত সাহসী পোস্ট লিখেছেন ব্লগের লেখকেরা। এরই ধারাবাহিকতায় দেশে অনলাইন অ্যাকটিভিজমের সূচনা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনভাবে মতপ্রকাশের মঞ্চ হিসেবে ব্লগটি বিবেচিত হতো। বাংলা ভাষাকে ইন্টারনেটে জনপ্রিয় করায় এই মঞ্চের অবদান রয়েছে। এর সঙ্গে যুক্ত আছেন এক লাখের বেশি লেখক ও পাঠক।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এই যে, ‘জাতীয় স্বার্থ’ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ সামহোয়ারইন ব্লগ বন্ধ করে দিয়েছে সরকার। অশ্লীলতা ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই ব্লগটি বন্ধ করে তারা। ব্লগের লেখকেরা বলেছেন, অসত্য তথ্যের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় সচেতন লেখক ও নাগরিক হিসেবে তাঁরা হতবাক।

অশ্লীলতা ও জুয়ার ওয়েবসাইট বন্ধে করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজিগুলোকে ১৭ ফেব্রুয়ারি একটি তালিকা পাঠায় বিটিআরসি। সেই তালিকাতে সামহোয়ারইন ব্লগের নাম ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক কী কারণে ব্লগটিকে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হলো, সে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ কেউ পরিষ্কারভাবে কিছু বলছে না।''

-দৈনিক প্রথম আলো, সারা বাংলা ডট নেট, ব্লগ ডট বিডি নিউজ 24ডট কম ...

সত্যিই, ব্লগটি বন্ধের সরকারী হঠকারী সিদ্ধান্তে আমরা এপার ও ওপার বাংলার লাখো লেখক-পাঠক স্তম্ভিত, মর্মাহত ও উদ্বিগ্ন । মায়ের ভাষায় মত প্রকাশের সবচেয়ে বড় মঞ্চ বন্ধ হোক, চাই না ! বন্ধ হতে দেব না !

''বাংলা ভাষায় শিখেছি প্রথম
মা মা বলে ডাকা,
ভালবাসি তোমায় বাংলা মাগো
ভালবাসা প্রথম বাংলায় শেখা ।''

শুধু ব্লগের লেখক বা পাঠক হিসেবে নয় স্বাধীন মত প্রকাশের অধিকার অর্জনের লক্ষ্যে প্রতিবাদের প্রবল ঝড় উঠুক সর্বস্তরে ! লেখক, পাঠক, বুদ্ধিজীবী, কবি, কেরানী, ছাত্র, বাল, বৃদ্ধ, বনিতা, চাকুরে, চাষা, মোটে, মুজুর, কুলি সকলের মাঝেই প্রতিবাদের ভাষা প্রতিধ্বনিত হোক ।

‘জাতীয় স্বার্থ’ পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট সংজ্ঞা থাকতে হবে । কেউ দোষী হলে তার জন্য সবাই শাস্তি পাবে এটা কাম্য নয় । সরকারী ভাবে বাক স্বাধীনতা হরণের অপচেষ্টা কার্যত সংবিধানের বুকেই পদাঘাত করবে । অথচ, সংবিধান সমুন্নত রাখাই সরকারের প্রথম ও মৌলিক দায়িত্ব । বোধোদয় হোক সরকারের !
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×