নষ্ট নৈবেদ্য
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''কার বিরহে আকাশ হোল
বিষাদ ভরা নীল,
কোন বোধনে অন্তর হোল
অভ্র পারের চিল !
কার ভুলেতে নষ্ট হোল
গুলবাগিচার বাগ,
কোন পাপেতে মলিন হোল
রবির উদয় রাগ !
কোন অজানায় ভেসে গেল
রক্তে রাঙ্গা বান,
কার শাপেতে সুর হারাল
জীবন নামের গান !
কোন বা দুখে থমকে গেল
চলার গতির ছন্দ,
কার মায়াতে বেভুল পথিক
ভুলল কুসুম গন্ধ !
কোন পিশাচে ভোলায় পথ
পথের মধ্যে আসি,
পুড়লে কত সুর বিলায় সে
বাঁশের পোড়া বাঁশি !
নৈবেদ্য কেন ভ্রষ্ট হোল
কোন নষ্ট ফুলের জন্য,
জীবন এত বিস্বাদ কেন
হয় না কেন ধন্য !''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৪ঠা আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন