
অন্তর ছুঁয়ে যাও গো সখী হৃদয় নিয়ে যাও,
মন সাগরে বাওরে প্রেমী মন পবনের নাও।
ভর দুপুরে একলা একা কোন সুদূরে রও!
বারেক হেরি আমার পানে একটু কথা কও।
হৃদয়পুরে অলস সুরে গাইছ কিসের গান,
কেমন করে ভুলে থাকো আমার অন্তঃপ্রাণ!
প্রেমের নেশায় বুঁদ হয়ে যাই ভুলি অপমান,
আমার তরে কিসের তোমার এতো অভিমান!
বুক ফাটিলেও মুখে ফোটে না অন্তরেরই কথা
না বুঝিলে প্রিয় আমার গোপন মনের ব্যাথা!
কত কথা কত গান সখী কত হাসি কান্না,
মনে তব বহে কি লো অমল প্রেম বন্যা!
প্রেমে চাহি প্রেমে গাহি প্রেমে হই ধন্যা,
ভালবাসি প্রেম আর তোমায় বঁধু কন্যা ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২১ ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



