
‘’কিসের আঘাতে জ্বলে ওঠে অধীর অগ্নিগিরি,
কার বিরহ রোদন তোলে আকাশ বাতাস চিরি?
কত আঘাত সয়ে মেঘে গরজায় গুরু গুরু,
কার মায়াতে বিভোর বুক কাঁপে দুরু দুরু!
কোন বিরহী কেঁদে মরে মনের গহীন কোনে,
দিবা নিশি জেগে এ মন ভাসে কাহার সনে!
সুখ তারা নিবে গেলে হয় কি রাতের ভোর?
প্রাণ পাখি উবে গেলে কাটবে বুঝি ঘোর!
আর কতটা পুড়লে হবে এ মন খাঁটি সোনা?
কতটা ফুরালে কলম কালি হবে কথার কাঁথা বোনা!
কত পথের পরিক্রমায় পথিক বনে যাওয়া?
অশান্ত মনে শান্তি দিতে পারে কি দখিন হাওয়া!
আর কত বাসলে ভালো বল প্রেমিক হওয়া যাবে?
এক জনমে একলা মানব কতটা আর দুঃখ গিলে খাবে?’’
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৯ ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ
রাতঃ ১১.৪৫ মিনিট ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



