
‘’আবার যদি আসি ফিরে সহস্র শতাব্দী পরে
মহা দৈবিক বলে ধরণীর ছায়াঞ্চলে,
যদি পাই ফিরে কোন মানব জন্ম
আজন্ম ক্রীতদাস ঘুচিব নব কৌশলে !
আপনার তরে রচা যত সুখ হাসি আনন্দ
সকলই বিলায়ে দেবো ফের মানবের তরে ।
যদি আমার দেশকে কেড়ে নিতে চায় কোন পাষাণ শকুন
আগুন জ্বালব দ্রোহে, বিক্ষোভে, বিপ্লবে
মহা সৈনিক সেজে ফের আনিব ছিনে
চেতনায় মিশে থাকা সাধ ও স্বাধীনতার চির অমিয় ফাগুন ।
হাজার বছর পরে যদি আবার আসি ফিরে
শ্যামলে শ্যামল সুশীতল বাংলার নীড়ে,
যদি পাই ফিরে ফের সেই মায়াবীরে
প্রেম খুঁজিব তার বুকের হাড়,পাঁজর আর মোহন মাংস চিড়ে !
গত জন্মে তার তরে রচা যত কবিতা গান
সকলই শোনাব তারে পাশাপাশি বসে যমুনার তীরে ।
যদি আবার আমার চেতনাকে কেউ রুধিতে হয় বদ্ধপরিকর
চির বিদ্রোহের নূতন মশাল জ্বালি
মিথ্যে রুধিতে দিব আপন পরাণ ঢালি
ধ্বংস করিব তারে লভিতে চির যৌবন আর বিস্তৃত পরিশুদ্ধতার ।‘’
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৫ ফাল্গুন,১৪২৬ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


