
এই আমার স্বরচিত আপন ভুবন
আপন করেছি তাহারে জেনে
মেনে তার অজস্র ভ্রম,
দেখিয়া সে যজ্ঞ সম মহা আয়োজন
হাপিয়া ওঠে যেন মৃত্যুর যম ।
অনাদি কালে ছিল না যেমন
আবাদি কোন ভূমি
তুমি সেথা মোরে বানালে চাষা,
সৃষ্টির প্রথম ভূমিতে করি মোহের রোপণ
ফলায়েছি জীবনের কাঁদা আর হাসা ।
আপন মনের মাধুরী মিশায়ে
রচিয়াছি যত গান
মান অভিমান সবই দিয়াছি ঢালি,
প্রাণে প্রাণে সুর দিয়েছি মিলায়ে
আপনার বাগানে সেজেছি আপনি মালী ।
শব্দ সায়রে খুঁজিতে স্বপ্ন
কবিতা করেছি ধ্যান
জ্ঞান অজ্ঞানের ভুলেছি বিভেদ,
মূর্খ চিন্তা করিতে ভগ্ন
জানা অজানার ঘুচিয়াছি প্রভেদ ।
মনের ভেতর আছে সে ধরা
ধরণী পরে অধরা সে যে
কে যে কাহারে কত ভালবাসে,
জীবনে সহে কত দুঃখ মৃত্যু জরা
সেসব ভুলি নতুন করিয়া নূতন প্রণয় আশে ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ aponbhubonresort.com
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




