somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থ যোগ

৩০ শে মে, ২০২১ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডান হাতের তালু চুলকাতে চুলকাতে সকালের ঘুম ভাঙল । রাতে দেখা দুটো স্বপ্নের মধ্যে একটার আদ্যোপান্ত ভেসে উঠলো মনে । স্মরণ করে দেখলাম, একটা চোর ধরা হয়েছে ! মাঝারি গড়ন, গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি । পরনে ছয় মাস বয়সী চেক লুঙ্গী, কোমরে পুরনো গামছা বাধা, শরীর উদোম । চোর ব্যাটারে চেয়ারের সাথে পিঠ মোড়া দিয়ে বাঁধলাম আচ্ছা মতন । বউ কইল, এত শক্ত করে বাঁধার কি আছে ! চারপাশে আটকানো আছে, বের হতে পারবে না তো । আমি কইলাম, ওরে তো মাইরা হাড় গোড় ভাইঙ্গা ফালামু, দরদ দেখানোর কি আছে ? হঠাৎ পায়ে কে যেন সুড়সুড়ি দিলো, তাকিয়ে দেখি চার/পাঁচ বছর বয়সী দুইডা বাচ্চা ছেলে, সুড়সুড়ি দিয়ে দাঁত কেলিয়ে হাসছে ! না না ঠিক দাঁত কেলিয়ে নয়, হা করে ! তার মধ্যে একাটার আবার সামনের কোন দাঁতই নেই, পোকা খেয়েছে । আমি প্রশ্ন করলাম, তোরা কারা ? কোন জবাব নেই ! বরং দুজন দুজনের চুল ধরে টানাটানি করা শুরু করে দিল, সাথে কলকলিয়ে হাসি ! দিলাম ধমক । চোর ব্যাটায় কয়, ভাই ওদের ধমকাইয়েন না ! ওরা দুই ভাই, এক বছরের ছোট বড় ! খুব হাসি খুশি । ওদের কোন দুঃখ নাই, ভাবনা নাই ! ধমক দিছেন, তাও দেহেন বেহায়ার মতন হাসতেই আছে । কইলাম, চুপ কর ব্যাডা চোর ! তোর কি হয় ? তোর পোলা লাগে নি ? চোরে কয়, হ ভাই, দনোডাই আমার পোলা ! চোরের কানের লতি ধইরা টান দিয়া কইলাম, হারমজাদা, এইরম, দুইডা ফুটফুটে পোলার বাপ হইয়া, চুরি করস, শরম করে না ? চোরে জবাব, দেয় না । বাচ্চা গুলা তখনো হাসছে ।

চোররে বেধে রেখে বাইরে থেকে কপাট আটকিয়ে আমাদের পুরাণ বাড়ি চলে আসলাম । বিচ্ছু দুইডা পিছু ছাড়ে না । ভাবলাম, পোলাপান মানুষ, বোধ বুদ্ধি নাই ! বাপে চোর হিসেবে ধরা পড়ছে, কোন চিন্তা নাই । সব কিছু ওদের কাছে খেলা । কিছু না কইয়া, দুজনরে গাছ থেকে দুইডা আম পেড়ে দিলাম ! কি হারামি, আম না খেয়ে, দুজন আম দিয়ে ঢেলাঢেলি শুরু করে দিল ! মেজাজ খারাপ হয়ে গেল, দিলাম ধাওয়া । ধাওয়া খেয়ে দুজন চোখের আড়ালে চলে গেল । ওদের আর দেখা নেই ! কিছুক্ষণ পর ভাবলাম, দেখি গিয়ে চোর ব্যাডায় কি করছে । এ কি ? গিয়ে তো দেখি চক্ষু ছড়ক গাছ ! চোর নেই ! চেয়ারটা মুখ থুবড়ে পড়ে আছে বারান্দায় ! সামনে এক জায়গায় বেড়ার ফাঁক দেখা গেল, মনে হোল চোর এইখান দিয়েই পালিয়েছে ! আর তার হাতের বাঁধন খুলে দিয়েছে সেই বিচ্ছু দুইডা !

চোর পালালে বুদ্ধি বাড়ে । কিন্তু আমার ভাঙল ঘুম ! ঘুম ভাঙল হাতের তালু চুলকাতে চুলকাতেই ! লোকে বলে ডান হাতের তালু চুলকালে নাকি অর্থ যোগ ঘটে ! মাসের শেষ পকেটের অবস্থা ভাল না, ঘটলে মন্দ হতো না । বিছানা ছেড়ে প্রাত্যহিক ক্রিয়াদি সম্পন্ন করে অফিসের উদ্দেশ্যে গমন কালে সঙ্গী হোল স্ত্রী । কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাবার জন্য রিক্সা ভাড়া বাবদ দুইশ টাকার নোট ভাঙ্গিয়ে তারে একশ টাকা দিলাম । অফিসে ঢোকার পূর্ব মুহূর্তে মোটর সাইকেলের জ্বালানি তেল শেষ হলে পাম্পে গিয়ে এক হাজার টাকার নোট ভাঙ্গিয়ে পাঁচ’শ টাকার তেল তুললাম । অফিসে এসে মাইনাসে মাইনাসে প্লাসের সূত্র ধরে গবেষণা করে হাতের তালু চুলকালে যে অর্থ যোগ ঘটে তার হিসেব মিলল না ।

কবি ও লেখকঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
বিষয় শ্রেণীঃ রম্য ও গদ্য কার্টুন
ছবি সংগ্রহঃ গুগল
১৬ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:১১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×