somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আতিক ইশরাক ইমন
ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

অনিশ্চয়তার এক খেলা

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের মজাটাই তো এখানে যে কালকে কি হবে সেটা জানিনা। নাহ একটু ভুল বলে ফেল্লাম। কালকে কেন, এক মিনিট পরে কি হবে সেটাই তো জানিনা। বা আরো সূক্ষভাবে বললে বলতে হবে এক সেকেন্ড পরের ঘটনা আমাদের অজানা। এই যে লেখা, এটা শেষ করতে পারবো কি না অথবা জেভাবে শেষ করবো ভাবছি, তা করতে করতে কি কি ঘটতে পারে তা বলতে পারবো না। আব্বুর মৃত্যু সংবাদ পাবার এক মিনিট আগে আমি বন্ধুদের সাথে কোথায় কতক্ষন আড্ডা দেয়া যায় সেটা ভাবছিলাম। আমি জানতামই না একটা মিনিট, মাত্র একটা মিনিট পরেই আমার জন্য কি খবর অপেক্ষা করছে।
এটাই তো জীবনের মজা। আপনাকে ক্ষনে ক্ষনে অবাক করে দিবে জীননের সব ঘটনা। জীবনে একঘেয়েমি আসার কোনো সুযোগই নেই। জদিনা আমরা নিজেরা যোর করে একঘেয়েমি তৈরী করি।
আমরা অনেকেই ভিডিও গেমস খেলি। ভার্চুয়াল রিয়ালেটিতে বসে থাকি। অথচ আমাদের জীবনটাই তো একটা খেলা। ভিডিও গেমসে যেমন জানেন না কোথায় কি ধরনের বিপদ অপেক্ষা করে আছে, বা হুটকরে কখন কোথায় থেকে বোনাস পয়েন্ট চলে আসবে, জীবনটাও তো বলতে গেলে তেমনি। বলা যায় জীবনটা অনেক বড় পরিসররের একটা "ভিডিও গেমস"। কিন্তু দেখা যায় গেমস খেলতে চরম মজা লাগে আর জীবনটাকে লাগে বড় পানসে।
এর একটা কারন হতে পারে যে হয়ত জীবনের আসল খেলায় এখনো "Enter" করা হয়নি। এবং এই খেলায় Enter করতে হলে প্রথমে চার দেয়ালের বাইরে বেরোতে হবে। আর এই দেয়াল যে শুধু ইট কাঠের দেয়াল তা না, অনেক সময় আমরা আমাদের মনের দেয়ালেও আটকে যাই। এবং এই মনের দেয়াল কংক্রিটের দেয়ালের চেয়েও আরো বেশি মজবুত। তবে এতটাও মজবুত না যে ভাঙ্গা যাবে না।
তা যা বলছিলাম। অনিশ্চয়তা। জীবনের চরম অনিশ্চয়তাটাই বেঁচে থাকার আসল মজা। অনেকটা তরকারির লবনের মত। আপনাকে শুধু ঠিকমত লবনটা ব্যবহার করতে হবে।
আচ্ছা ভেবে নেন না যে, আপনি ভিডিও গেম খেলছেন। কালকের প্রজেন্টেশনটা জাস্ট খেলার একটা জটিল স্টেজ। বা অফিসের বসের সাথে মিটিংটা অত্যন্ত স্ট্রাটেজিক আর উত্তেজনার লেভেল। অথবা চরম ভীড়ের মধ্য বাসে ওঠাটা গেমে নতুন স্টেজে যাবার কিছুটা জটিল করিডোরটা। আর কাজ শেষে বন্ধুদের সাথে হুট করে আড্ডাটা বোনাস পয়েন্ট। মাত্র কয়েক ঘন্টার ভিডিও গেম খেলে যদি এত মজা পান, তাহলে এতটা বিস্তৃত পটভূমির জীবটা থেকে আরেকটু বেশি আনন্দ নিংরে নিতে পারবেন না?
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×