হে নির্জন ক্ষণ
আজ মোর মন শুধু তোমার।
কেড়ে নাও স্পন্দন;
ছিড়ে নাও নবজোরা বন্ধন।
শুধু রেখে দাও ক্রন্দন;
রেখে দাও বিমর্ষ
দন্দ, বিবাদী-
আমা লাগি ।
আমি তারে সকাল-দুপুর-সাঝে
মনমন্দীর মাঝে
কবির যতন।
প্রতিবাদী ভাব,
শুধু পড়ে থাক
পথের পাশে শুষ্ক পাতার মতন।
আর যা রতন রাজি,
তুলে নাও আজি-
তোমা লাগি।
শুধু রেখে দাও ক্রন্দন;
রেখে দাও বিমর্ষ;
দন্দ, বিবাদী-
আমা লাগি ।
আমি কুসুম, কমল ফুটিয়েছি যত,
কন্টক মাল্য যেন পাই গো তত।
তাহার তরেই যেন জীবন!
খুঁজিতে নাহি চাহি কিছু আর।
হারায়ে যদি যায়
তবে হারাক মণিহার।
মোর কন্ঠ হতে যদি ছুটে যায়,
টুটে যায় নব নব রাগ।
তবে তার শূণ্য বীণারে
করিব যতন।
তার নিগুঢ় অভিমান
শুধু পড়ে থাক
নিশ্চল ছবির মতন।
স্মৃতিটুকু তার মুছে দাও
তোমা লাগি।
শুধু রেখে দাও ক্রন্দন;
রেখে দাও বিমর্ষ;
দন্দ, বিবাদী-
আমা লাগি ।
পূর্ণ জীবন হতে
যা কিছু পেয়েছি কাছে
তার যদি সব হয় ক্ষয়,
কিবা তাতে ভয়!
শূণ্য যদি করিব ভূবণ
জীবনে আর কিবা তাহে রয় !
তুমি শুধু নিয়ে নাও
আমার সুখের স্বপন।
যা হাসির মতন
জড়ায়ে রয়েছে গলে।
শুধু এ নির্জনতাটাকু আমার থাক।
তাতে রচি যত গীতি
মধুর মিলন স্মৃতি
সব কেড়ে নাও।
শূণ্য এ মনে শুধু
আরো শূণ্য ঢেলে দাও।
যেন বিফলে যায় বাসনা আমার।
আজ মোর মন শুধু তোমার।
কেড়ে নাও শত স্বপন
তোমা লাগি।
শুধু রেখে দাও ক্রন্দন;
রেখে দাও বিমর্ষ;
দন্দ, বিবাদী-
আমা লাগি ।
১৩ আষাঢ় ১৪২১
আলোচিত ব্লগ
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।