somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাউরুটি দিয়ে তৈরি লালমোহন মিষ্টি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিষ্টি তৈরিতে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন উপকরণটি? সকলেই একবাক্যে স্বীকার করবেন ছানা। কিন্তু ছানা ছাড়াও তৈরি করা যায় অসাধারণ স্বাদের মিষ্টি। অবাক হচ্ছেন? ভাবছেন তা কি করে সম্ভব। ঘরে ছানা না থাকলেও খুব সহজে মিষ্টি তৈরি করা সম্ভব। আজকে আপনাদের শেখাবো সেই দারুণ কৌশলটি। পাউরুটি দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন অসাধারণ স্বাদের লালমোহন মিষ্টি। তাহলে দেরি না করে শিখে নেয়া যাক রেসিপিটি।



উপকরণঃ
★ ৮ পিস পাউরুটি শক্ত অংশ কেটে ফেলা,
★ ৬ টেবিল চামচ ঘন দুধ,
★ ১ কাপ চিনি,
★ ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো/ এলাচ,
★ ১০-১২ টি কিশমিশ,
★ দেড় কাপ পানি,
★ তেল ভাজার জন্য।



পদ্ধতিঃ
— প্রথমে একটি প্যানে পানি ও চিনি মিশিয়ে ৫-৭ মিনিট জ্বাল দেয়া শুরু করুন। শিরা জ্বাল দেয়ার মাঝেই একটি বাটিতে পাউরুটির টুকরোগুলো হাতে ছোট ছোট টুকরো করে রাখুন এবং ১-২ চামচ দুধ দিয়ে মাখাতে থাকুন।
— একসাথে দুধ ঢেলে দেবেন না। ১-২ চামচ করে ঢেলে পাউরুটির টুকরো হাতে মেখে মসৃণ করতে থাকুন। ডো নরম ও মসৃণ করতে যতোটা দুধের প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন। কারণ অনেক সময় রুটি বেশী ড্রাই হলে বেশী দুধের প্রয়োজন।
— এরপর মসৃণ ডো থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন। বলগুলো হাতে গোল করে নিয়ে মাঝে একটি করে কিশমিশ ভরে দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। সম্পূর্ণ মিশ্রণ দিয়ে মিষ্টি তৈরি করে নিন।
— শিরা ফুটে উঠলে এতে এলাচ গুঁড়ো দিয়ে অল্প আছে আরও ৮-১০ মিনিট জ্বাল দিতে থাকুন।
— একটি কড়াইয়ে অর্ধেক ডুবো তেলে ভাজা যায় এমন তেল দিতে তেল গরম করে চুলার আঁচ একেবারে কমিয়ে নিন। তেলে মিষ্টিগুলো দিয়ে সাবধানে ভাজতে থাকুন। অল্প আচেই ভাজুন প্রথমে তারপর হালকা বাদামী রঙের হয়ে এলে চুলার আঁচ মাঝারী করে দিন। ভালো করে সবদিক সমান ভাবে লালচে করে ভেজে নিন।
— ৩-৪ মিনিট পর ভাজা হয়ে এলে একটি কিচেন টিস্যুর উপরে তুলে রাখুন বাড়তি তেল ঝরে যাবে। এরপর বলগুলো গরম থাকতেই শিরাতে দিয়ে দিন এবং ৩-৪ মিনিট শিরাতে রেখে জ্বাল দিন।
— এরপর চুলা বন্ধ করে ৮-১০ মিনিট শিরাতেই রেখে দিন। এরপর সারভিং ডিশে তুলে উপরে পেস্তা বা কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
রান্না বিষয়ক মজাদার সকল নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখুন আজকের প্রসঙ্গে
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×