
বেশীরভাগ আমেরিকানদের কাছে ক্রিকেট সম্পর্কে জিজ্ঞাসা করলে অনেকেই এ সম্পর্কে তাঁদের অজ্ঞতার কথা বলে। অপরদিকে, যারা জানে তারা সবাই একটাই উত্তর দেয়। “ ওহ, এটা না সেই নিরামিষ খেলা যা পাঁচ দিন ধরে চলে?” সাথে সাথে কেন ক্রিকেটের তুলনায় তাঁদের বেজবল অনেক বেশী আনন্দদায়ক তার হাজারটা কারণ দেখায় । কিন্তু বাংলাদেশী বংশদ্ভুত আমেরিকায় জন্মগ্রহণ করা ( বাংলাদেশী আমেরিকান ) তরুণদের কাছে ক্রিকেটের মত প্রিয় আর কোন খেলা নেই।
নিউ ইয়র্ক সিটির সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট হয় নিউ ইয়র্ক সিটি হতে পরিচালিত‘পাবলিক স্কুল এথলেটিক গ্রুপ’ পিএসএএল আয়োজিত হাইস্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। নিউ ইয়র্ক সিটির পাঁচটা বোরো থেকে বিভিন্ন স্কুল অংশ গ্রহণ করে থাকে। সেখানে ইন্ডিয়ান, পাকিস্তানীদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাংলাদেশি আমেরিকান এথলেটরা অংশ নিয়ে থাকে।
ভিন্ন দেশে, ভিন্ন সংস্কৃতির মধ্যে জন্মগ্রহণ করেও তেরো হাজার কিলোমিটার দূরের এক দেশের ভালো ক্রিকেট খেলায় যে আনন্দ তা শুধু ক্রিকেট খেলার প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং নিজের শিকড়, বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শন ।
নিউ ইয়র্ক
মার্চ ৭, ২০১৬
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




