পাগল ! পাগল! নেংটা পাগল। পাগলের ছড়াছড়ি। কেউ ভাবের পাগল কেউ বা ভবের। পাগলরা নাকি যাতে মাতাল তালে ঠিক। এর মানেকি তারা কখনোবা স্বার্থের বেলায় বাস্তববাদি মানে স্বাভাবিক! না সব পাগল এররকম নয়। কেউ কেউ। তবে এ পাগলের সংখ্যা বেশী। আমি আপনি বা আমাদের আসেপাসে যারা আছে আমর মনে হয় সবাই যাতে মাতাল তালে ঠিক। পাগল নিয়ে কেনো এতো বাচলামি? আরে ভাই! পাগল নিয়েতো বাচলামি করা নিরাপদ। এতে আর যাই হোক বাকস্বাধীনতায় আঘাত করার অপরাধে জেলে যেতে হবে না। অবশ্য পাবান হেমায়েতপুরে যেতে হবে। তাতে কি? সেখানেও মনের সুখে বাচলামু চালানো যাবে।
পাগল মানে শান্তি গরমের সময় কোন টেনশন নেই। খালি বাতাস আর বাতাস। শীতেও সমস্যা নাই রাস্তার কুকুরগুলারে সাথে বন্ধুর মত জড়াইয়া ঘুমাইলে লেপ ফেইল।
পাগল হইলে অনেক লাভ।যখন তখন যে কোন মানুষের কোলের উপর উইঠা পড়া যায়। সে প্রধানমন্ত্রী হোক বা প্রেসিডেন্ট। জড়াইয়া ধইরা চুমু খাওয়া যায়। যা ইচ্ছা তাই করা যায়। কোন জবাব দিহিতা নাই। নাই আইন আদালত । ক্রসফায়ার গুম আর রিমান্ড নির্যাতনের ভয়। শান্তিই শান্তিই। যে কোন সময় যে কোন কিছু ইচ্ছা করলেই হওয়া যায়। ভোট ফোট লাগে না।
লাগনো বিদ্যান হওয়া । স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী লাগেনা। চাইলেই আমেরিকা কিংবা বড় কোন ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হওয়া যায় । কোন যুদ্ধ লাগেনা। কিযে শান্তি! কিযে আরাম। পোড়া মরিচের পান্তা ভাত হয়ে যাবে শাহী খাবার। বস্তি খুপরি আগ্রার তাজমহল যা কোন সন্ত্রাসীগুষ্টিরে চাঁদা দেয়া ছাড়াই বানানো যায় । আর যা ধসে পড়ার ভয় নাই। আর ধসে পরলেই বা কি! আমিতো তখন সুপার ম্যান বা স্পাইডার ম্যান হয়ে ফুরৎ হয়ে যাব। বাহ কিযে মজা পাগল হওয়া। বিল্ডিং এর তলায় শ্রমিক হইয়া মরার চেয়ে পাগল হওয়া অনেক ভাল। পাগলে কোন শত্রু নাই। ওহু আছে আছে- পোলাপান। খালি ঢিলায়। কিন্তু এ যন্ত্রনাতো বিল্ডীং এর নিচে পইরা সেন্ডউইচ টাইপের মরনের চাইতে তো ভাল । পাগলরে মানুষ দাম দেয কিন্তু শ্রমিক গো কোন দাম নাই। পাগলরে মানুষ লুংগি কিনে দেয়। যদিও পাগল তা মাথায় পট্টি হিসেবে পরে। আসল যায়গা ফ্রি বাতাস খায়। এরপরও পাগলরে মানুষ এইটা সেইটা দিয়া হেলপ করে। সুস্থ স্বাভাবিক মানুষ কে কেউ হেলপ করে না। কয় খাইটা খা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


