somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদ্রাসার ছাত্রদের জংগী বানানো হচ্ছে তারা জম্ম থেকে জংগী নয়

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদটি পড়ুন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে একজন মাদ্রাসার ছাত্র। নাম আবদুর রহমান। প্রথম হতে তাকে ৪২ হাজার শিক্ষার্থীকে পিছন ফেলতে হয়েছে। এদের একটি উল্লেখযোগ্য অংশ এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন ফাইভ বা ফাইভ পাওয়া। যাদের মধ্যে নটরডেম, ভিকারুন্নেসা নূন, রাজউক মডেল কলেজ, হলিক্রস, আইডিয়াল কলেজ, সকল ক্যাডেট কলেজ, সকল ক্যান্টনমেন্ট কলেজ সহ নামী দামী কলেজসমূহের শিক্ষার্থীরা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্ত...ি পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ ইংরেজি। অংশগ্রহণকারীদের ৯০ শতাংশ ফেল করেছে। এর মধ্যে শুধু ইংরেজিতে ফেল করেছে ২২ হাজার। তাদের মধ্যে উল্লেখিত নামী দামী কলেজের শিক্ষার্থীরাও আছে। আবদুর রহমান ইংরেজিতে ভালো করেছে। ৩০-এ পেয়েছে ২৮.৫০। সম্ভবত ইংরেজিতে প্রাপ্ত এটা সর্বোচ্চ নম্বর। এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়তে পারবে না আবদুর রহমান। পড়তে পারবে না বাংলা, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা এ জাতীয় গুরুত্বপূর্ণ আরো বিষয়সমূহে। দোষ সে মাদ্রাসার ছাত্র। কর্তৃপক্ষ যুক্তি দাড় করিয়েছেন মাদ্রাসার ছাত্ররা উচ্চমাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে ২০০ নম্বর পড়ে নাই। পড়েছে ১০০ নম্বর। সিলেবাসে কোন বিষয়ে কত নম্বর থাকবে এইটা মাদ্রাসার ছাত্ররা ঠিক করে না, ঠিক করে রাষ্ট্র। আর রাষ্ট্রের সিদ্ধান্তের কারনে বলি হতে হবে মাদ্রাসার শিক্ষার্থীদের ? মেধা থাকা সত্ত্বেও ?

উপরের সংবাদটি পড়ে একজন মুসলমান হিসেবে আমি তিব্র প্রতিবাদ জানাই বিশ্ববিদ্যাল কতৃপক্ষের এহেন আচরনের। এটা কখনো মেনে নেয়া যায় না। এটা অন্যায়। সরকার কেন এমন অনৈতিক অসম আচরন মেনে নেবে। ওরা মুখে বলে আমরা ধর্মকে ভালবাসি। সেকুলারিজম এ ধর্মের প্রতি ভালবাসার নমুনা হল এই টাইপের। আজ তা সরকারের মৌন সমর্থনপুষ্ট এই অসম আচরনে আবারো প্রমান হল। এটা সকল মুসলমানদের অপমান। জাগো মুসলমান। সোচ্চার হও। তাই বলে জংগী হতে বলছি না। এর বিরুদ্ধে জনমত গড়ে তুল।

জংগি কেনো হয়? কারা তৈরী করে? স্বাভাবিক ভাবে কোন কাজ (যা স্বাভাবিক ভাবে হবার কথা ছিল) না হওয়ার হতাশা মানুষকে তার স্বাভাবিক আচরন থেকে দুরে সরিয়ে নিলে সে সাইকি হয়ে পরে। এর ফলে সে জংগি ভাবাপন্ন হয়ে তার কাংখিত অধিকার ছিনিয়ে আনতে চায়। লুপ্ত হয় তার মানবিক চেতনা। এটা আমার একান্ত নিজস্ব মত। আমাদের দেশে জংগী শব্দের সাথে কারো পরিচিতি তেমন ছিলনা। তালেবান আর আমেরিকার (আফগান) যুদ্ধের পর হতে জংগী শব্দ আর জংগী দল এসব শুনা যাচ্ছে। সে সময় বাংলাদেশের কিছু লোক আফগানিস্তানের যুদ্ধে অংশ গ্রহন করে। পরে দেশে ফিরে এসব লোক কেন কিভাবে জংগী হয়েছে তা কেউ কখনো খোজ করেনি। এদের সরকার প্রথমে জংগী বলেনী তাদের সাথে একহয়ে কাধে কাধ মিলেয় ডাকাত/ সর্বহারা এসব ধরেছে। তখন জেএমবি সংগঠনটির নাম ছিল জনযুদ্ধ। পরে তারা যখন ধমীয় কারনে বিরুধিতা করল সরকার তাদের বিপক্ষে চলে গেল। কালক্রমে কিছু জিহাদী তরীকার সংগঠন তাদের এ আবেগ এর উপর ভর করে নেমে পড়ল মানুষ মারার খেলায়। যা ইসলাম কখনো সমর্থন করেনা। মানুষ আল্লাহর সৃষ্টি তাই দোষ ত্রুটির শাষ্তি তিনি দিবেন বা তার নির্বাচিত শাসক দিবে। কোন অবস্থায় আইন নিজের হাতে তুলে নেয়া উচিত নয়। যার জিহাদের নামে মানুষ মারছেন তারা কি জানেন না এ সত্য। অবশ্যই জানেন। তবে কেন তারা এ পথে। এর কারন লতিফ সিদ্দিকির মত লাগাম ছাড়া মন্তব্য। আর কার্য কলাপ। আর মাদ্রাসার শিক্ষার প্রতি অবহেলা। অসম আচরন।

লতিফ সিদ্দিকির মত এ সব কুলাংগার আর সংগঠনের অশালিন আচরন ও বৈশম্য বা অসমতা হতাশাক্লিষ্টদের হিংস্র করে তুলে ধমীয় জংগীবাদকে উষকে দেয়। ইসলাম ধর্ম হোক বা সনাতন বা খ্রিষ্টান বা বৌদ্ধ যাই হোক এ সম্পর্কে মন্তব্য করার আগে গভীর ভাবে ভেবে কথা বলতে হবে। আমাদের দেশে এ চিন্তা চেতনা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেযার যার মত যখন খুশি যেকোন বিষয়ে মন্তব্য ছুরে দিচ্ছে। আর বলছে এটা আমার বাক স্বাধিনতা। স্বাধিনতার অর্থই কি তারা ভুলে গেছে। স্বাধিনতার অর্থ হল কারো কোন ক্ষতি না করে নিজের অধিকার প্রয়োগ করা। অথচ আজ কি হচ্ছে এসব।

ইসলাম ধর্মকে আজ আমাদের দেশে অপমানিত করা হচ্ছে। যে মুসলমান নামধারী মন্ত্রী এমপি তথা
সরকার নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাতে পারে না তারা কি করে অন্য ধর্মগুলোকে শ্রদ্ধা দেখাবে। মাদ্রাসার ঐ ছাত্র আব্দুর রহমান তার কি দোষ? কেন তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মাদ্রাসা ছাত্র যদি এভাবে উচ্চশিক্ষার পথ থেকে বঞ্চিত হয় তার কি জংগী হবে নাতো কি হবে?

তারা যাবে কোথায়? বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রনালয়কে ভাবতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সরকারী উদ্যোগ নিতে হবে। যে নদীর স্রোত ধারা স্বাভাবিক ভাবে প্রবাহমান তাতে বাঁধ দিয়ে অন্যদিকে পথ তৈরীতে উষকাবেন না।

মাদ্রাসা বলেন জেনারেল বলেন সব শিক্ষায় সরাকার এর সংশ্লিষ্ট বোর্ড কতৃক পরিচালিত তাই কোন বিশ্ববিদ্যালয়ের অধিকার নেই এদের মধ্যে পার্থক্য করার বা বৈষম্য সৃস্টি করার। আশা করি বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রনালয় তা অনুধাবন করবেন এবং এ বিষয়ে আশু ব্যবস্থা নিবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×