somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার চলাকালীন সময়ে সা কা চৌধুরীর কিছু উক্তি (না হেসে পারবেন না)

১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩ সালের ১ অক্টোবর রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল ৩ নম্বর অভিযোগ পড়ার সময় সাকা চৌধুরী বলেন, ‘যুদ্ধে ৩০ লাখ লোক মারা গেছে তো? লেইখা দিলেই হয়, তার মধ্যে ২০ লাখ আমি মারছি...।’ তিনি বলেন, ‘রায় তো গতকালই ওয়েবসাইটে পাওয়া গেছে। এই রায় এখান থেকে হয়নি। এই রায় বেলজিয়াম থেকে এসেছে।’ রায় ঘোষণার শুরুতে সাকা চৌধুরীকে পাঁচবার নির্বাচিত সাংসদ বলে উল্লেখ করেন বিচারপতি আনোয়ারুল হক। এ সময় সাকা চৌধুরী বলেন, ‘কয়বার সাংসদ নির্বাচিত হয়েছি তাও বলতে পারে না।...এত মিথ্যা কথা বলছে, ওটা লিখতে ভুলে গেছে।’
রায়ের প্রথম অংশ পড়ার একপর্যায়ে সাকা চৌধুরী বলেন, ‘আমাকে লক্ষ লক্ষ মানুষ রায় দিয়ে নির্বাচিত করেছে, আর আমি এই তিনজনের রায় শুনতে এসেছি...।’
নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগের বর্ণনার সময় ট্রাইব্যুনাল বলেন, তিনি একজন জনপ্রিয় মানুষ ছিলেন। সঙ্গে সঙ্গে সাকা চৌধুরী মন্তব্য করেন, ‘সে মদ বেচত।’
সাজা ঘোষণা শুরু হলে সাকা চৌধুরী বলেন, ‘তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও। সাঈদীর মতো লোকরে ফাঁসি দিছে, আমি তো মস্ত বড় গোনাগার।’ রায় পড়া শেষে তিনি উচ্চ স্বরে বলতে থাকেন, ‘এ রায় তো আগেই আইন মন্ত্রণালয় থেকে বেরিয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ।...রায় এসেছে বেলজিয়াম থেকে। এরা শুধু মুখ নাড়ছে।’ রায় পড়ার সময় বিচারকদের কটাক্ষ করে সাকা চৌধুরী বলেন, ‘কী ইংরেজি লিখছে? নিজেরাই পড়তে পারছে না।’ রায়ে স্বাধীনতাযুদ্ধের দলিলপত্রের প্রসঙ্গ এলে টিপ্পনী কাটেন, ‘সহি হাদিস’।
২০১২ সালের ১৪ মে আদালতকক্ষের শৃঙ্খলাভঙ্গ এবং চিৎকার করে কথা বলার জন্য সাকা চৌধুরীকে সতর্ক করেছিলেন ট্রাইব্যুনাল। এতে সাকা চৌধুরী উচ্চ স্বরে বলেছিলেন, ‘মিস্টার নিজামুল হক (ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক), ডোন্ট শো ইউর রেড আইজ, আই রিকোয়েস্ট ইউ উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হিউমিলিটি।’ (জনাব নিজামুল হক, চোখ রাঙাবেন না, যথাযোগ্য শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে বলছি।)
২০১০ সালের ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে প্রথম হাজিরার দিন সাকা চৌধুরী বলেন, ‘আমি সিটিং মেম্বার অব পার্লামেন্ট। আমাকে কথা বলতে দিতে হবে। বর্তমান সরকার কারজাই সরকার। এই কারজাই সরকারকে মানি না।’ ট্রাইব্যুনালে বিএনপির সমর্থক ও আইনজীবীদের ঢোকা নিয়ে হইচই হলে তিনি বলেন, ‘প্রয়োজনে ৫০০ কেন, ৫০০০ আইনজীবী আসবে। প্রয়োজনে কারওয়ান বাজার, পল্টন ময়দানে বিচার হবে।’
২০১১ সালের ১৭ জানুয়ারি শুনানির দ্বিতীয় দিনে এজলাসে ঢুকেই সাকা চৌধুরী বলেন, ‘এটা কি ক্যামেরা ট্রায়াল? পাবলিক ট্রায়াল হতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যদি পাবলিক ট্রায়াল হয়, আমারটা কেন পাবলিক ট্রায়াল হবে না?’
রাষ্ট্রপক্ষ ২০১১ সালের ২০ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে সাকা চৌধুরী বলেন, ‘গণ-আদালতে একবার এ অপরাধে বিচার হয়েছে। এক খাসি কতবার কোরবানি দেবেন?’ ২০১১ সালের ২৪ নভেম্বর ট্রাইব্যুনালে সাকা চৌধুরী বলেন, ‘আমাকে কোনো অভিযোগ ছাড়া গ্রেপ্তার করে তারপর তদন্ত করা হলো। ব্যাপারটা এমন—বাপের পরিচয় ছাড়া ছেলের শাদি হয়ে গেছে। এখন বাপের পরিচয় হালাল করতে বাপের বিয়ে করাচ্ছে।’
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২১
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×