চুলগুলো ছোট নয় কাঁধ ছুই ছুই,
দুই হাতে রাখে সে চামিলি ও জুই।
ব্যাগটা কাঁধে তার, থাকে যে ঝুলানো,
কাগজে কাগজে ভেতরটা মুড়ানো।
একমনে দেখে সে নজরুল রবীন্দ্রের ছবি,
সে নাকি হতে চায় নামি দামি কবি!
এভাবে কবি হওয়ার কোন উপায় নাই,
সবার আগে কবিতা, লেখাটাতো চাই।
নিরালায় বসে তাই লেখে সে পদ্য,
এতো কোন পদ্য নয়, হলো যেন গদ্য!
লেখার মাঝে তার নেই কোন ছন্দ,
একি কোন কবিতা? এই নিয়ে ধন্ধ।
পাঠকেরা পড়ে বলে লিখেছ মন্দ,
যতসব পাগলামি কর এবার বন্ধ।
এসব শুনে তার মনে লাগে কষ্ট,
ভাবটা ছেড়ে দেয়, হয়েছে যথেষ্ট।
(ভুলত্রুটি হলে ক্ষমা চাই আর কেমন লাগলো অবশ্যই জানাবেন)
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




