আমরা নেশাগ্রস্থ।
ঘুরে বেড়ানো আমাদের নেশা।
দেশকে দেখার ও জানার জন্য আমরা কয়েক বন্ধু নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ দেখে শেষ করতে চাই। এমনটাই ইচ্ছে আমাদের। মনে মনে ভাবছেন ব্যাটাদের অর্থসংকট শব্দটার সাথে নিশ্চয়ই পরিচয় নেই। ভুল। বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেড়োবার আগেই দেশের দর্শনীয় স্থান ও জেলার ৮০% শেষ করেছি শুধুমাত্র আমাদের টিউশনী করে উপার্জিত অর্থে। আমরা আপনার শহর জেলা বা এলাকার দর্শনীয় স্থান সম্পর্কে জানান। আমি জানি না এটা নেশার কোন স্তরে অবস্থান করে। সত্যিই, ঘুরে বেড়ানো যদি নেশা হয় তবে আমরা ক'জন সে নেশায় অভ্যস্ত।
আমাদের টিমে আছে উত্তরাঞ্চল এক্সপার্ট, দক্ষিনাঞ্চলের আঁতেল, ভাওয়ালের ঝানু মাল, চলনবিলেল অঞ্চলের লতাপাতাসেনসহ আরও অনেকে।
বিশ্বের যে কোন দেশের চাইতে বাংলাদেশ কি কম আকর্ষনীয়? রূপ, ঐশ্বর্যের যে ডালি মাতৃভূমি আমাদের জন্য মেলে রেখেছে, বাংলাবান্ধা থেকে পর্যন্ত সে নাফ পর্যন্ত সে সীমানা।
আপনি বন্ধু, পরিবার বা একাও যদি হোন, বন্ধুবৎসল বাংলার কোন প্রান্তেই আপনার একা বলে মনে হবে না সে গ্যারান্টি গিভ টু আপনাদের। বাউলা মনের ডাকে সাড়া দিন। সময় সুযোগ মত পা বাড়ান ১ লক্ষ ৮৬ হাজার বর্গ কি: মি: এর যে কোন প্রান্তে। আপনার ভিসার মেয়াদ... আজীবন। দেশীয় পর্যটনকে উৎসাহিত করতে সুযোগ পেলেই বেড়িয়ে পড়ুন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাজধানীর আশপাশের এলাকা ঘুরে দেখতে পারেন। গোটা দিন স্থানটি ঘুরে দেখুন আশপাশ, ছবি তুলুন, সে সময়ের জন্য অন্তত দূর্ভাবনা ত্যাগ করুন, দেখবেন আগামী সপ্তাহ পর্যন্ত আপনার মাথা হালকা হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


