বিরিশিরি
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামীণ ফোনের কিছু বিজ্ঞাপনের কল্যানে সবার কাছে বিরিশিরি এখন একটি পরিচিত নাম বটে। আমার রং-বাজ (চারুকলার ছাত্র) বন্ধু অভির প্ররোচনায় দিনক্ষণ ঠিক হলো কিন্তু রং-বাজ বাদ।
মহাখালী বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু হতে হতে সূর্য ডুব দিল।
বলে রাখা ভালো, বিরিশিরি ঘুরে দেখতে চাইতে বর্ষাকালে না যাওয়াই ভালো। স্পটগুলোতে রিক্সাযোগে ঘুরতে হয় বলে এমন সতর্কতা। রাস্তাগুলো ভাঙ্গা থাকার কারনে বর্ষাকালে বেশ কষ্ট পোহাতে হয়। তবে পাহাড় ও সোমেশ্বরীর মিলিত জৌলুস যে বর্ষাকালে সম্পূর্ণ ভিন্ন তা মানতেই হয়। শীতে প্রকৃতি বিরিশিরিকে জড়িয়ে দেয় কুয়াশার আলোয়ানে। তিন দিকে পাহাড়, পাদদেশে সোমেশ্বরী। শীতে যে নদী হেঁটেই পার হওয়া সম্ভব, বর্ষায় পাহাড়ি ঢলে যৌবতী, শ্রোতস্বীনির সে রূপ অনেকটাই অচেনা। প্রকৃতির কাছে যেয়ে ভুগতে পারেন নস্টালজিয়ায়। দেখতে পারেন গারো,হাজংসহ বিভিন্ন নৃ-গোষ্ঠির জীবনধারা। সার্বিক ধারণা দিতে রয়েছে বিরিশিরি কালচারাল একাডেমি। রঙ্গিন চীনামাটি পাহাড়ের রূপ আপনাকে আবেশি করে রাখবে দীর্ঘ সময়। চলে যেতে পারেন বাংলাদেশ ভারত সীমান্তে। ঘুরে দেখুন মিশনারী স্পট ও গীর্জা। আমরা ছিলাম এক গারোর বাড়িতে। ২ রুমের গোটা বাড়ী ভাড়া ৪০০ টাকা। সাথে খোলা উঠোন ফ্রি।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন