somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে কান্দে? কে?

১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শতে শতে টেরাক। মেজাজটা যে কি গরম হইতাছে। হাইওয়েতে টেরাকের পিছনে পোরুম ভাবছে কেডা? চিটাগাং শহর থিক্যা কুমিরা যাইতে এই বিপদে পোরুম জানলে আইতাম কিনা সন্দেহ। আমাগো সি এন জি আলা বেডায় আবার ব্যাপক চালাক। টেরাক সব কাটায়া চিপা চাপা দিয়া এক্কেরে সামনে আয়া পরল। খাইছে আমারে। ইস্কুল খুইলাছে রে মওলা ইস্কুল খুইলাছে। অগুণতি মটর সাইকেল। কেসডা কি? মাথাডা ভাল কইর‌্যা বাইর কইরা একটু উকি ঝুকি মারলাম।

' জাহাজ ভাঙ্গা শিল্পে কর্মরত শ্রমিকদের দাবী আদায়ে ট্রাক মিছিল '

একই ব্যানার লাগানো সব টেরাকের সামনে। মটর সাইকেলে বইয়া টেরাক মিছিলরে যারা লিড দিতাছে হেগো ভাবসাব দেইখ্যা কিন্তু মনে অইলনা হেরা জাহাজ ভাইঙ্গা জীবন চালায়। একেক জনের ভাব-সাবই আলাদা। চউক্ষে বিলাতী চশমা লাগানো এক সাহেবে(?) হের দামী বাইক থামায়া কিছু বুঝনের আগেই আমাগো সি এন জি আলারে দিল ঠাঠায়া এক চড়।

'ওই ........ পোলা। মিছিল দেহসনা চউক্ষে? সরা পিছনে তোর সি এন জি। হা....র জাত।'

সি এন জি আলা করুণ চউক্ষে একটু সাপোর্টের আশায়ই মনে লয় চাইল আমাগো দিকে। আমরা সাহসী তিন মরদ চায়া চায়া দেখলাম শুধু। বিপদে পরুম নাকি কিছু কইয়া? সি এন জি আলা আস্তে কইরা কি একখান দীর্ঘ:শ্বাস ছাড়ল?

একটু আগাইতেই দুই গুণ উৎসাহ লইয়া আরেক সাব(?) আইয়া দিল আরো এক থাপ্পড়! জাহাজ ভাঙ্গা শ্রমিক গো লাইগ্যা যাগো এত দরদ, গরীব সি এন জি আলার প্রতি হেগো এত বিরুপ আচরণের কোন কারণ খুইজ্যা পাওয়া গেল না।

মনটা ভার হইয়া থাকল বাকিটা পথ।

কুমিরায় জায়গামত পৌছাইলাম। সি এন জি থিক্যা নাইম্যা ভাড়ার লগে বিশটা টেকা বাড়ায়া দিয়া সাবিত ভাই আমাগো অপরাধবোধ হালকা করনের লাইগ্যাই মনে লয় সি এন জি আলার কান্ধে হাত রাইখ্যা কইলেন- 'সরি ভাই'।

জোয়ারের বাধ মনে লয় ভাইঙ্গা গেল এতক্ষণে। দেখলাম শক্ত সমর্থ মানুষটার দুই চক্ষু ভাইঙ্গা পড়া পানির ফোটা গুলা মুখের ঘামের লগে মিশ্যা বুক ভিজায়া দিতাছে।

মাথা নিচু কইর‌্যা যখন ফিরা আইতেছি, মানুষটার কান্দনের শব্দ ততক্ষণেও বাতাসে মিলায় নাই।



সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৪১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রেনে উঠি

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৫ ই জুন, ২০২৬ দুপুর ২:৫৩

ট্রেনে উঠি
সাইফুল ইসলাম সাঈফ

কখন প্রথম ট্রেনে উঠি খেয়াল নেই
তবে শৈশবে, মা, বড় ভাইয়ের সাথেই ট্রেনে চড়ি।
নোয়াখালীর টু ঢাকা, ঢাকা টু নোয়াখালী
অনেকবার যাতায়াত করেছি উপকুল ট্রেনে।
ট্রেনের ঝক ঝকা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই জুন, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৩১ লোকমান, ১২ নং আয়াতের অনুবাদ-
১২। আমরা লোকমানকে হিকমাত দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা’ করে নিজের... ...বাকিটুকু পড়ুন

×