somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাকপ্যাচাল

১৯ শে জুলাই, ২০০৬ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বানান ভুলের জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি-
********************************
গতবছর সামার ভ্যাকেশন শুয়ে বসে বকা খেয়ে কাটিয়েছি। দু মাস ঘুমিয়ে কাটাতে অবশ্য আমার একটুও কষ্ট হয় নি, হয়েছে আম্মুর। দিনে দু চার ঘন্টা জেগে থাকাকালীন সময় কানের ব্যয়াম করানো নিয়ে তিনি খুবই ব্যস্ত ছিলেন। ঘুমন্ত আমাকেও মনে হয় ছাড়েননি। কিন্তু আমার ঘুমের দেয়াল বরই মজবুত!

যাই হোক। এবছর আমার উপর কঠিন আদেশ জারি করা হল, কাজ পাওয়া চাই। আমি বললাম, "ঠিক হ্যায়। ধর মামাকে!" মামার জোরে আগেও একবার কাজ পেয়েছিলাম। একমাসের সে অভিজ্ঞতার পর নাকে খৎ দিয়েছি, কফি শপে আর না!

এ বছর সামারে আরেকবার রেজ্যুমি হাতে পথে নেমে গেলাম। মোড়ে মোড়ে কফি শপ, বার্গার শপ। একটার পর একটাতে অ্যাপ্লাই করতে করতে বিশ্বকাপে বেশ কয়েকটা গোল-ও মিস করলাম। শেষ পর্যন্ত ব্যর্থতার আশার গুড়ে বালি দিয়ে কাজ হল। মামার দৌড় কফি শপ পর্যন্ত, আমার দৌড় যে ম্যাকডোনালডস পর্যন্ত সেটা কে জানত! শুয়ে বসে সামার কাটানোর জন্য কাজটা না পাওয়া আমার ভীষণ দরকার ছিল, বেরসিক ম্যানেজার সেটা বুঝল না।

শুরুটা ছিল এরকম......

হায়ারিং এর প্রথম স্টেপ হচ্ছে 35 প্রশ্নের একটা questionnaire পুরণ করা। প্রশ্ন সোজা, নিজেকে নিজে ও অন্যরা কিভাবে মূল্যায়ন করে তার 1-5 এর মধ্যে রেটিং করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে করতে কোন প্রশ্নে কতখানি চাপা মারা লাগে তা খুব ভালই জানা হয়ে গেছে। আব্বু বলেেেছ, "সব ব্যাপারে নিজেকে খুব ভালো রেটিং করলে ওরা ধরে নেবে চাপা মারছ, মাঝামাঝি বললে ভাববে আত্মবিশ্বাস নাই, আর যদি বল কিছুই পার না তাহলে সালাম দিয়ে এক্সিট দেখায় দিবে।" তবে কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর একটাই। যুধিষ্ঠির সাজা চলবে না। এইটুকু জ্ঞান নিয়ে শুরু করলাম ।

পেপারওয়ার্ক শেষ করে মুখে একটা বিশাল হাসি ঝুলিয়ে বেরিয়ে এলাম।
"কাজ হয়েছে?"
"না।"
"তাহলে?"
"একটা প্রশ্নে ভুল ছিল!"
"কি?" আব্বু অবাক।
"প্রশ্ন ছিল ক্লাসে কতবার দেরীতে গেছি, হওয়া উচিত ছিল কতবার সময়মত গেছি।"
ওটা ছিল সবাই যাহা বলে আমিও তাহাই বলিব টাইপ প্রশ্ন। সত্য হোক মিথ্যা হোক সঠিক উত্তর একটাই।

ম্যাকচাপা মেরে শেষ পর্যন্ত কাজটা হয়েই গেল। ওরিয়েন্টেশনের দিন ভিতরে গেলাম। উইনডো'র অন্যপাশে পা রাখতেই মনে হল ভুলে স্কেটিং রিং এ ঢুকে গেছি! নিজেকে বললাম, "ধীরে হাঁট উজবুক কোথাকার, প্রথমদিনই চিৎপটাং হলে ম্যাকহাসাহাসির মুখে পরতে হবে।"
চলবে........
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×