somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাকপ্যাচাল 02

২০ শে জুলাই, ২০০৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরপর এল ট্রেনিং। ট্রেইনারের বয়স 16। আমার চেয়েও ছোট, তবে অভিজ্ঞতা অনেক বেশি। সমস্যা হল আমাদের লেকচার দেওয়ার কথা দেড় ঘন্টা ধরে কিন্তু সব বুঝে নিতে সময় লাগল মাত্র 45 মিনিট। কি আর করা, বাকি সময়টা গল্প করে কাটিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হল; বিষয়: সব ধরণের ড্রাগস, ক্লাবিং আর বয়ফ্রেন্ড। আমি চুপচাপ শুনে যাই। এরপর আসল স্কুলের কথা। আমি মহা উৎসাহে যোগ দেয়ার হচিন্তাভাবনা করছি তখন খেয়াল করলাম ওরা কি প্রসঙ্গে কথা বলছে-- কে কত ক্লাস ফাঁকি দেয় আর কতবার ফেইল করেছে। আশাহত আমি আবারও চুপচাপ। এত কম অভিজ্ঞতা নিয়ে কেউ কাজ করতে আসে?

শেষ পর্যন্ত কর্মযজ্ঞে নামানো হল আনাড়ি আমাকে, আমাদের। ম্যাকখানাপিনা সম্পর্কে কার কি ধারণা আছে জানতে চাওয়া হল। আমার জ্ঞান লার্জ ফ্রাইজের দাম পর্যন্তই। হ্যাপি মিল, ভাল্যু পিক কি জিনিস জানার ইচ্ছাও হয় নি কখনও।
"কোন দেশের চিড়িয়া আসল এটা!" এই ভেবেই হয়ত জিজ্ঞেস করল ট্রেইনার, "where are you from?"
"বাংলাদেশ।"
"হাহ?"
"বাংলাদেশ" আরও জোর দিয়ে বলি। মেজাজটা গরম হয় তবুও বলি, "ক্লোজ টু ইন্ডিয়া, ইউ নো"
"ওও.... ব্যাংলাডেস।"
"হু। ব্যাং এর দেশ না তোর মাথা।" বিড়বিড় করি আমি। 'মাথা গরম করার কিছু নাই। Be Canadian, learn tolerance' নিজেকে বলি।

আজব আজব লোকজন আসে দোকানে। এসে বলে, "আই ওয়ান্ট বিগ একস্ট্রা উইথ নো পিকল, একস্ট্রা লেটুস, মেয়ো অন দ্যা সাইড উইথ সাইড স্যালাড অ্যান্ড স্ট্রবেরী ম্যাকফ্লারি। অ্যান্ড......"
"ওয়ান সেক। [ বেটা উজবুক !@#৳] হ্যাম বারগারের বাটন কই গেল? ..... পাইছি! আর কি চাইল যেন?"

এই হল আমার অবস্থা।

অনেকে এসে অদ্ভুত অ্যাকসেন্টে চায়, "হামবুরগার" আমি প্রথমে ধরতে পারি না, "কি? হাম হইছে কার?" আসলে নিজের অ্যাকসেন্টের ঠিক ঠিকানা নাই তাই অন্যেরটা বুঝতেও খুব অসুবিধা হয়। এক চাইনিজ বুড়ি এসে দুই আঙুল দেখিয়ে "ইয়া মিয়া কাউমাউ" গোোছের কিছু একটা বলে। আমাকে জানানো হল সে আসলে ডাবল ক্রিম দেয়া কফি চায়। আমি ভাবি, "বাহ! এরা তো ক্রিপটোগ্রাফারদের থেকে কম যায় না!"

লোকজন কম ছিল তাই আমাকে ঝাড়ু দিতে বলা হল। আমি দৃষ্টি দিয়ে ট্রেইনারকে ফ্রাই করার বৃথা চেষ্টা করে কাজে লেগে গেলাম।

কিছুদিন আগে ফ্রাইজ প্যাক করার সময় শুনি, "ওয়াচ আউট!" কিছু বুঝে ওঠার আগেই টের পেলাম হাতে গরম তেল পরেছে। মনে মনে গালি দিলাম, "বেটা শ্বশুরবাড়িতে আসছি নাকি যে যখন তখন ছ্যাকা দিবি? !@#৳।" ছ্যাকা খেয়ে বাসায় ফিরে অনেক্ষণ ঘ্যান ঘ্যান করলাম। কাজ হল না। টিটকারী খেলাম, "যাও sue করগে।"

ম্যাকচিকেন, ম্যাকনাগেট খাই না তারপরও ম্যাকছ্যাকা খেতে হল। এই দুঃখ মনে নিয়ে এখন ম্যাকপিছলা খাওয়ার আশায় আছি। যদি কোনমতে কোমরটা ভাঙতে পারি তাহলে ব্যাটারে সত্যি সত্যি sue করে মনের ঝাল মেটাতাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×