somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি বন্দনা

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়ি তৈ্রীর বিশ্রী ধুপধাপ শব্দে ঘুম ভেঙ্গে যায় ! ইট-টাইলসের মেরামতে আমার জীবনের ঘুম উধাও হওয়ার জোগাড় !

পাখির কিচির-মিচিরে ঘুম ভাঙ্গে, ঘুম আসে না ! আসলেও হয়তো বন-জঙ্গলে আসে, অন্তত এই ইট-কাঠের শহরে না !

ঘুমের ১২টা বাজানোর জন্য আছে অসময়ে্র ফোনকল, আছে সকালে বের হওয়ার টেনশন, আছে অবেলায় কারো আগমন, আছে যান্ত্রিক কো্লাহল, আছে চারিদিকের ব্যস্ত মানুষের সুখী ব্যস্ততা ! নানান বয়সের অনেক ধরনের সবার কাজের সময় এক না, সবার নিত্যনৈমিত্তিক আনন্দের সময় টুকুও তাই এক না !

শুধুমাত্র যখন আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে, হোক তা কারো জন্য সময় কিংবা অসময়, চোখে তখন ঘুম নামতে এতটুকু দেরী হয় না ! বৃষ্টি আসলেই এমন একটা আশীর্বাদ যে মাঝরাতে ঘুমের মাঝে আকাশ ভাঙ্গা বৃষ্টির শব্দে জেগে উঠলেও ঘুম ভাঙার জন্য এতটুকুন ক্লান্ত লাগে না ! অন্তত ঘুম ভাঙার কারণ টাকে বকা দিতে ইচ্ছে হয় না ! বরং ঘুম ভাঙাটাকেও বেশ মনে হয়, একটা রিফ্রেশমেন্ট এসে ভর করে, আর সময় টাকে তখন এত স্বপ্নময় লাগে ! মনে হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর চেহারা বৃষ্টি নামলেই দেখা যায় ! আর এই সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকার জন্যও অন্তত বৃষ্টি দেখতে হয় !

সব রোদ ভালো লাগে না, মিষ্টি লাগে না ! সব বাতাস ভালো লাগে না ! কিন্তু বাংলাদেশের সব বৃষ্টিই আলাদা আলাদা ভাবে সুন্দর ! হোক না তা ইলশেগুঁড়ি বৃষ্টি, হোক তা টিপটিপ বৃষ্টি, হোক তা রিমঝিম, নামুক বৃষ্টি খিচুড়ি খাওয়ার, পড়ুক বৃষ্টি ঝমঝম অবিরাম ! প্রতিটা বৃষ্টিই মন ভেজানো !


বৃষ্টির আগের সময়টায় মেঘেদের ওড়াওড়ি ভালো লাগে, বৃষ্টি থেমে যাওয়ার পর ভেজা শহরটাকেও ভালো লাগে ! সব রাগ অভিমান কোথায় যেন উড়ে উড়ে বেড়াতে যায় !

বৃষ্টির শব্দে ঘুমিয়ে পড়া যায়, বৃষ্টির শব্দে জেগে উঠা যায় ! এমনকি, মাথায় গিজগিজ করা অনেক টেনশন নিয়েও বৃষ্টির সাথে অনেকখানি সময় কাটানো যায় ! পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর মনে হয় তৈরি হয়ে আছে মহাকাল ধরে পড়ন্ত বৃষ্টির প্রতি ফোঁটায় ফোঁটায় ।


বৃষ্টি যুগে যুগে কত গানের জন্ম দেয় ! কবিতা দেয় ! নিজে তো কত সুর তুলেই !


আগের দিনের জমিদার গুলো্কে হিংসে হয় শুধু একটা কারণে !বৃষ্টির দিনে কেমন দিব্যি ছুটি নিয়ে নিতে পারতো !


কটকটা রোদ কখনো সুখময় স্মৃতির জন্ম দেয় না ! ঝমঝম বৃষ্টি অনেক সুখের পাগলামীর এ গলি ও গলি হয়ে ঘুরে ! দরকার হলে জ্বর এনে দেবে ! তারপরো আপনাকে সেবারের বৃষ্টিটা মনে রাখতে হবে !


বৃষ্টি পড়তে কোন দিন-রাতের দরকার নেই। বৃষ্টি আসলেই শান্তির খোঁজে একটুখানি পরশ।

থেমে যাওয়া বৃষ্টি-বিকেলের সবচেয়ে সুন্দর সম্ভবত দৃশ্য মনে হয় গাঢ় সবুজ নার্সারী। চোখ ধাঁধানো সুন্দর। গাছগুলো কেমন ভিজে ভিজে থাকে।


বৃষ্টি তো্মায় ভালো্বাসি, তুমি কেনো এত পাগল করা সুন্দর? থেমো না তুমি, যে যা খুশি বলুক তো্মায় !

আমাদের শহর হোক বৃষ্টিময় কাজের শহর !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×