somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিযুক্ত কৃষকের জবানবন্দি:: অবনি অনার্য-র কবিতা

২৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বন্ধুরা
সাহিত্যপত্রিকা "কালি ও কলম"-এর বইমেলা-এবং-বর্ষপূর্তি সংখ্যায় আমার একটি কবিতা-সিরিজের তিনটি কবিতা প্রকাশিত হয়েছে। যাঁরা পত্রিকাটি সংগ্রহ করতে পারেননি, তাঁদের সুবিধার্থে কবিতাগুলো এখানে দেয়া হলো।
------------------------------
অবনি অনার্য
---------------------------------------
অভিযুক্ত কৃষকের জবানবন্দি
------------------
১.
অথচ নিষ্ফলা মাঠ বলার কোনো বস্তুত কারণ ছিলো না
কেননা আমি তার যত্নে কখনোই এতোটা তসরুফ করিনি
গ্রীষ্মে-বর্ষায় শরৎ-হেমন্তে শীত-ও-বসন্তে অবিচল
থেকেছি চিরকাল ভুলে সময়কাল কাল কিবা আকাল মহাকাল
সাক্ষী আছে তার পারলে একবার জিগাও মহাজন অনুরোধ
করছি এ-বেলায় এর-চে' বেশি আর করতো কেবা আর আরাধনা
খণ্ডিত জমির পক্ষে কোনোরূপ অসহযোগিতাই দেখিনি
খননে বাধা নাই আমার তরফেও আপত্তি থাকার কথা নয়
তবুও শেষবেলা ধানের চেয়ে হায় চিটার পরিমাণ অধিক তাই
উঠছে অভিযোগ ওঠাই স্বাভাবিক কিন্তু এইটুকু বলে রাখি--

জলের বণ্টন পেট্রোলের দাম না-হয় এসকল চুলোয় যাক
জমির পাশাপাশি বীজের ব্যর্থতা সব গবেষণায় মূল্য পাক

২.
জমির দিক থেকে একটা হাহাকার শুনেছি কতবার মনে নেই
অখণ্ড-ভূমির বুকে আইল দিয়া কেন এতো ভেদরেখা
টানা হলো পৃথিবীতে যার কোনো যথারীতি পরিসংখ্যান নাই।

অথচ তামাম দুনিয়ার কোথায় এমন আইল যার বুকে
ফসলের লেশমাত্র দেখা গেছে কবে। আজ শুধু ভগিনী-মাঠের দিকে
ফ্যালফ্যাল করে তাকিয়ে আবার অখণ্ড হবার তীব্র বাসনা, আবার ক্রোধ জেগে ওঠে...
ব্যর্থ-বীজের অক্ষমতায় অভিযুক্ত হয়ে বানের স্রোতের মতো কাঁদে
কেননা, বানের জলে তার মাটিকণা ভেসেভেসে পার্শ্ববর্তী জমিতে গড়ায়
তথাপি সেসব ক্ষেতে পাল্লা দিয়ে ফসলের বাড়ছে ফলন, তাতে খেদ নাই

ফলুক ফসল সব ক্ষেতে ক্ষেতে আজ বড় কঠিন সময়
আমারেও একবার কিছু বীজ দেয়া হোক সম্ভাবনাময়

৩.
এ-জমির সঙ্গে বাঁধা সম্পর্ক কেবলি কর্ষণের
আমিও তো কোনোদিন কোনোরূপ মালিকানা বাঞ্ছা করি নাই
জমি কিবা জমিজাত ন্যূনতম ফল-ফসলির
শুধু এই শ্রম থাক খুব ব্যক্তিগত এই ভূমিহীন কৃষকের...

যে-ফসল জানে না দিতে আমার ঘামের মূল্য কোনো
রাতের অন্ধকারে প্যাকেটবন্দি হয়ে হয়তোবা নববধূবেশে
শয্যা নেয় দুবাইফেরত কোনো মালিকের কাঁচঘেরা শীতলবাসরে
আমি কেন সে-ফসল নিজের ঔরসজাত বিবেচনা করি

ফসলের সঙ্গে সেই বিচ্ছিন্নতা আজ আর আমার একার মোটে নয়
জমিও করেছে ত্যাজ্য; অতঃপর আমাদের গভীরতর বন্ধুত্ব হয়

-----------
অবনি অনার্য

http://www.auboni-aunarjo.com/
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৩
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×