[[ শুরুর কথা: বন্ধুরা, ২০০৮ বইমেলায় "সন্দেশ" থেকে প্রকাশিত আমার "সরস সতী" কাব্যগ্রন্থের কবিতাগুলো ক্রমানুসারে এ-ব্লগে দিতে চাই। যাঁরা এর আগে পড়বার সুযোগ পাননি, তাঁরা পড়বেন, এবং আপনাদের পাঠ-প্রতিক্রিয়া জানাবেন-- এই প্রত্যাশা।
আজ প্রথম কবিতা "অয়ি কিশোরী" দিলাম-- অবনি অনার্য ]]
অয়ি কিশোরী
অবনি অনার্য
এই কিশোরীর নেই কি শরীর কিম্বা মন
মধুর জ্যৈষ্ঠে বধূর ওষ্ঠে চন্দ্রবন
মরমে তাকালে শরমে আকালে কান্তো ঘোর
শ্রাবণদিনের পাবন চেনে কি পান্থ মোর
কুসঙ্গগুণে কে সংগোপনে অঙ্গ চায়
বর্ষাকালে কে ফর্সা গালেতে ভ্রম ঘোচায়
এহেন বিহানে সে কেন বিহনে পাইতে চায়
এ-বোশাখ ভুলে যে পোষাক খুলে নাইতে যায়
কিশোরীর চোখে বাঁশরির শোকে জল কাটে
সুরে সুরে কেলি উড়ে উড়ে খেলি অলকাতে
কেন হেসে খেলে যেন ভেসে গেলে কার টানে
কে বোঝাবি আসি বেহিসাবি হাসিটার মানে
------------------------------------------------
অবনি অনার্য
আলোচিত ব্লগ
"জাগো বাহে কোনঠে সবাই"....

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন
সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন
কথার বুলেট ছুড়ি

ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরি - ১৯৫

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।