[[শুরুর কথা :: সাম্প্রতিক কাব্যগ্রন্থ "সরস সতী" থেকে কবিতা পোস্ট করতে শুরু করেছিলাম। কিন্তু আমাদের এক বন্ধুর প্রস্তাব এরকম-- প্রথম থেকে শুরু করলে কবিতার বাঁকবদলের একটা হদিস পাওয়া যায়। প্রস্তাবটি আমার ভালো লেগেছে। তাই প্রথম কাব্যগ্রন্থ "লঘুচালে চোরাবালি খেলা" থেকে কবিতা দিয়েই শুরু। এটির প্রথম প্রকাশ ২০০৪ সালে। পরে দুটো ই-সংস্করণ প্রকাশিত হয়েছিলো, যথাক্রমে কানাডা এবং ইন্ডিয়া থেকে। মূল বইয়ের কবিতাক্রম অনূসৃত হবে। বইটির প্রচ্ছদ করেছিলেন শিল্পীবন্ধু মোস্তফা জামান। ]]
কতজনার কতকিছুই হলো
আমার না হয় পানতাভাতত্ নুন
কত্তো কী যে হওয়ার কথাই ছিলো
আমার না হয় পাগলামিটাই গুণ
:: আগাছা ও হরেণ ::
ছোট্ট লেংটিখানা জড়াতে হয় বলে জড়িয়েছে হরেণ
মাথা নিচু করে আগাছা নিংড়াতে গিয়ে পশ্চাৎদেশ
যেই আকাশমুখী_ অমনি লেংটি জড়ানোর উদ্দেশ
যায় ভেস্তে, হাতে কাস্তে, জীবনের তরে লড়েন
মাংসোত্তাপে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছে কি তার
ছিলো না? কমরেড ব্যাখ্যা দিয়েছে লাল-কালো পতাকার_
"আমরা কালোরা কাস্তে চালিয়ে রক্ত ছাড়া আর
কী পেয়েছি? ওল্টাও যত শেকড় আগাছার...
মহা দায়িত্ব কাঁধে নিয়ে সেই ভোর থেকে মাঠে পড়ি
পেটে পড়িয়াছে চিড়ে-গুড় আর গোটা আট-দশ বিড়ি
"হরেণ, রে, জোরে হাত চালা, আর একবিঘা বৈ নয়"
"ঢের বেশি বাবু, আগাছার মেলা, আগাছা কি শেষ হয়!"
"লঘুচালে চোরাবালি খেলা" থেকে কবিতা পোস্ট :: আগাছা ও হরেণ :: অবনি অনার্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।