আমার মনে হয় ময়মনসিংহের ৯ বছরের শিশুটি ভবিষ্যত ছাত্র শিবিরের রাজনীতি করত তাই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আর্শিবাদ নিয়ে তার আগেই ছাত্রলীগের সোনার ছেলেরা এই ছেলেটিকে হত্যা করল। দুঃখ হয় যখন একজন সন্ত্রাসী ছাত্রলীগ নেতা অপর সন্ত্রাসীদের দ্বারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তাকে দেখতে হাসপাতালে দেখতে যান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা তার বহিস্কারাদেশ ফিরিয়ে নেন। অথচ একটি নিস্পাপ ৯ বছরের বালককে ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলের কারনে জীবন দিতে হলো কিন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কোন বক্তব্য আমরা দেখতে অথবা শুনতে পেলাম না। শুধু মাত্র দল থেকে বহিস্কার করেই ঘটনার সমাপ্তি করা হলো। হয়তো আবার নির্বাচনের আগেই তাদেরকে দলে ফিরিয়ে আনা হবে আগামীতে আবার ক্ষমতায় আসার জন্য। ময়মনসিংহ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বহিষ্কৃত সভাপতি শামছুদ্দিন আল আজাদ সংঘর্ষের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার কারণে এলাকাবাসী হলগুলোতে হামলা চালাতে পেরেছে।
কি সুন্দর কথা প্রশাসনের দুর্বলতার কারনে একটি ৯ বছরের বালককে জীবন দিতে হলো তা স্বীকার না করে এলাকাবাসী হলগুলোতে হামলা চালাতে পেরেছে তাতে উনি কষ্ট পেয়েছেন।
ধিক্কার জানাই এই নোংরা ছাত্র রাজনীতির যেখানে একটি নিস্পাপ শিশুটি তার জীবনের নিরাপত্তা পেলনা সেখানে বাংলাদেশের লাখ লাখ নিরীহ ছাত্ররা কিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিরাপদে শিক্ষা গ্রহন করবে।
আমাদের মন্ত্রী মহোদয়েরা বলেন আজকের ছাত্রলীগের নেতারাই আগামী দিনের এমপি / মন্ত্রী হবেন তার মানে একজন খুনী আগামীতে বাংলাদেশের এমপি মন্ত্রী হবেন? তাই বলছি তার আগেই আল্লাহ যেন আমাদের এই দুনিয়া থেকে নিয়ে যান অথবা ঐ সকল সন্ত্রাসী খুনিদের হেদায়েত দান করেন।
হে খোদা তুমি আমাদের দুনিয়া থেকে নিয়ে যাও অথবা আমাদের সন্ত্রাসী রাজনীতিবিদের হেদায়েত কর, আর যদি হেদায়েত দিতে নাই পার তাদের ধ্বংস করে দাও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।