somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ নম্বর মহা বিপদ সংকেত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..
..
..
..
..
..
..
..
..
..
..
..
টুঙ্গি পাড়ার পরেই আওয়ামীলীগের ঘাঁটি গাজীপুর এলাকা এমনটাই বলেছেন জনাব তোফায়েল আহম্মেদ এবং এটাও বলেছেন ৪ টি সিটি কর্পোরেশন নির্বাচনের বিজয় এবং গাজীপুর নির্বাচন এক নয়। আসলে ২০০৮ এর নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপির অত্যাচারে অতিষ্ট হয়ে বিকল্প হিসেবে আওয়ামীলীগ কে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। তার মানে এই নয় যে সারা জীবনের জন্য আওয়ামলীগ কে ক্ষমতায় বসিয়েছে।

এবার আসি চেতনা নিয়ে আলোচনা করতে. ইসলাম যেমন জামাত/হেফাজতের নিজস্ব সম্পত্তি নয় তেমনি মুক্তিযুদ্ধ শুধু আওয়ামীলীগের একার নয়। ধর্ম যেমন সবার, তেমনি মুক্তিযুদ্ধ সবার অংশগ্রহনের ফসল। কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় মনে করে একমাত্র যারা আওয়ামীলীগ এর সমর্থক তারাই শুধু মুক্তিযোদ্ধা। এবং এই মুক্তিযুদ্ধকে নিয়া তারা রীতিমত ব্যবসা শুরু করেছে। অন্য দিকে বাংলাদেশে হাতেগোনা কিছু চিহ্নিত রাজাকার এর সাথে সাধারন মানুষকেও যখন আওয়ামীলীগ রাজাকার হিসেবে ঘোষণা শুরু করল তখন আর সাধারন মানুষ সহ্য করতে পারলো না এবং সবাই অপেক্ষা করল এর দাত ভাঙ্গা জবাব দেবার জন্য যার ফল ৫-০।

রাজাকারদের বাংলার মানুষ সবাই ঘৃনা করে এবং এটা অস্বীকার করা যাবে না যে তাদের বিচার দেশপ্রেমিক জনগন মন দিয়ে চায়। কিন্তু সমস্যা হচ্ছে যখন ক্ষমতার জন্য আওয়ামীলীগ জামাতের সাথে জোট হয় তখন কোন সমস্যা নয় সমস্যাটা হয় অন্য কেউ জামাতের পক্ষে কথা বললে।

বাংলাদেশের মানুষ এখন আর আগের মত বোকা নয়, তারা অনেক আধুনিক হয়েছে, সেটা বলতে পারেন বিজ্ঞানের প্রযুক্তির কারণে । তাই মানুষ গল্প শুনতে পছন্দ করে না দেখতে চায়। আওয়ামীলীগ মানুষকে বাধ্য করে গল্প শোনাতে চায়। পুলিশ প্রটেকশন দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে নিরপেক্ষ চিন্তা চেতনা নিয়ে আন্দোলন করতে হয়, কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করলে তা বেশিক্ষণ চলতে পারে না। সাধারন মানুষ এখন আর সাধারন মানুষ নয় তারা এখন অসাধারন ইনিংস খেলতে পারে শুধু অপেক্ষা করে বলের সাথে টাইমিং করার জন্য আর যখন টাইমিংটা মিলে যায় তখন বল সরাসরি বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয়।

৫-০ ব্যবধানে বিজয়ী হয়ে বিএনপির আনন্দ করার কিছু নেই, অন্য দিকে আওয়ামীলীগ এর কর্তাব্যক্তিরা যতই বলুক না কেন নির্বাচন সুষ্ঠ হয়েছে বলেই বিরোধী দল জিতেছে এই ধরনের বাতাসা মার্কা কথা এখন আর জনগন বিশ্বাস করতে চায় না। মানুষ বিএনপির প্রতি আস্তা রেখে ভোট দেয় নাই, ভোট দিয়েছে আওয়ামলীগের অহংকার, ক্ষমতার অপব্যববহার, দুর্ণীতি, ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়া, আওয়ামীলীগের মতের বাইরের লোকদের রাজাকার হিসাবে আখ্যায়িত করার কারনে।

যারা রাজাকার, ধর্ম ব্যবসায়ী তাদেরকে যেমন বাংলার মানুষ ঘৃণা করে তেমনি যারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করে তাদেরকেও বাংলার মানুষ ঘৃণা করে । আর এই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে ৫টি সিটি নির্বাচনে। সামনে জাতীয় নির্বাচন তাই আওয়ামীলীগের জন্য এখন ১০ নম্বর মহা বিপদ সংকেত ।

অহংকার পতনের মূল। আল্লাহ সবাইকে হেফাজত করুন। মানুষকে মুল্যায়ন করা উচিৎ তার সততা, যোগ্যতা ও বিশ্বস্ততার জন্য।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×