somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কসূত্র: ছাত্র-শিক্ষক

১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপপাদ্য ১: প্রত্যেক শিক্ষকেরই ছাত্রদের বাঁশ দেওয়ার প্রবণতা থাকে, এবং এই প্রবণতা সময়ের সাথে সাথে সমানুপাতিক হারে বুদ্ধি পায়।

উপপাদ্য ২: প্রত্যেক ছাত্রের শিক্ষককে গালি দেওয়ার প্রবণতা থাকে, এই প্রবণতা কেবল এবং কেবলমাত্র ছাত্রের পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে।

উপপাদ্য ৩: ছাত্র এবং শিক্ষকের চিন্তাধারা বিপরীত মেরু বরাবর বিকর্ষণ করে।



ক্লাস গতিবিদ্যার ১ম সূত্র:

ক্লাসে না ঘুমিয়ে এবং না ফাঁকি দিয়ে আটটি টার্ম সম্পন্ন করা তাত্ত্বিকভাবে অসম্ভব।



ক্লাস গতিবিদ্যার ২য় সূত্র:

ক্লাস ফাঁকি দেওয়ার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ছাত্রের সিজিপিএ বৃদ্ধি পাবে যদি ও কেবল যদি ছাত্রটি আদর্শ আতেঁল হয়। অন্য সকল ক্ষেত্রে ক্লাস ফাঁকির সাথে রেজাল্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক।



ক্লাস গতিবিদ্যার ৩য় সূত্র:

ক্লাসে ঘুমানোর হার ঐ দিনে মোট ক্লাসের সংখ্যা এবং শিক্ষক থেকে ছাত্রের দুরত্বের গুণফলের সমানুপাতিক এবং শিক্ষকের মেজাজের তাপমাত্রার বর্গের ব্যস্তানুপাতিক।



ক্লাস গতিবিদ্যার ৪র্থ সূত্রঃ
সামনের বেঞ্চে উপবেশনকারী ছাত্রদের মাথা ঝাকানোর কৌণিক বেগ শিক্ষকদের মেজাজের উত্তাপকে সমানুপাতিক হারে প্রশমিত করে।



আদর্শ ক্লাস সূত্র:

একটি আদর্শ ক্লাসে প্রক্সির সংখ্যা এবং উপস্থিত ছাত্রের সংখ্যার সমষ্টি মোট ছাত্রসংখ্যার সমান।



সিজিপিএর অনিশ্চয়তা নীতিঃ ০১

সিজিপিএ ৪.০০ রাখার স্বপ্ন সময়ের বর্গের ব্যস্তানুপাতিক।




সিজিপিএর অনিশ্চয়তা নীতিঃ ০২
সিজিপিএ ইন্টারনেট ব্যান্ডউইথের বর্গের ব্যস্তানুপাতিক



প্রকৃতিবিজ্ঞান সংক্রান্ত সূত্রঃ

বুয়েটে পাখিদের কাক হয়ার সম্ভাবনা সম্পুর্নভাবে একটি অবর্জনশীল ঘটনা এবং তাত্ত্বিকভাবে এর মান ১।



আড় চক্ষু সূত্র:

প্রস্তুতি = ০ হলে ক্লাস টেস্টের মার্ক ছাত্রের চোখের কোণের সীমান্তিক মানের ওপর নির্ভর করে।



ক্লাস টেস্টের জড়তার সূত্রঃ

সূত্র ১: ক্লাস টেস্টের পড়া, কুইজের পড়া এবং ফাইনালের প্রস্তুতির সমষ্টির প্রান্তিক মান মস্তিক বিকৃতি অথবা ৪.০০ এর দিকে ধাবিত হয়।

সূত্র ২:

পরীক্ষার আগের রাতে ঘুম আসার প্রবণতা পড়ার চাপের বর্গের সমানুপাতিক, এবং এই প্রবণতা পরীক্ষায় বাশ খাওয়ার আগ পর্যন্ত প্রতিবার সুষমভাবে ক্রিয়া করে।


(ইহা নিনজা সেবনের ফলাফল হিসেবে উদ্ভট মস্তিষ্কের থিসিস, কেউ যদি এটা বাস্তবের সাথে মিলাইতে চান সেটা নিতান্তই আপনার দায়দায়িত্ব। )
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৬
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ মাতৃভাষা

লিখেছেন ইসিয়াক, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৯


রক্তে কেনা মাতৃভাষা
বিশ্বব্যাপী সম্মান।
দৃপ্ত শপথে অটুট রাখবো
বাংলা ভাষার মান। 

মায়ের ভাষা সবার কাছেই
সবচাইতে প্রিয়।
প্রত্যেক ভাষাভাষীকে তার
প্রাপ্য সম্মানটুকু দিও।

ভাষা নিয়ে বিদ্বেষ বিভেদ
রুখতে ফেব্রুয়ারিতে।
ঢাকার... ...বাকিটুকু পড়ুন

ভাষা আন্দোলনের ইতিকথা, স্বাধীনতার বীজ বপন

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৪


বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।

৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ প্রমোশন

লিখেছেন সামিয়া, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫


একই ডিপার্টমেন্টে কাজ করতো দু’জন সায়ন চৌধুরী আর ঈশিতা রহমান। ঈশিতা এসেছিল সায়নের আগে। তাই শুরু থেকেই কাজের বেশিরভাগ দায়িত্ব ছিল তার হাতে। প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ব্রিফ, স্টোর রুমের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

×