somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই স্কুলও লাগবে...........

০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌন শিক্ষা বা এ-সংক্রান্ত কৌশল রপ্ত করার উপযুক্ত স্থান হলো বদ্ধ কোনো ঘর। অধিকাংশ মানুষেরই যখন এ রকম বিশ্বাস, তখন বিষয়টি নিয়ে অন্যভাবে ভাবতে শুরু করেছেন সুইডেনের এক নারী উদ্যোক্তা। তিনি বলছেন, যৌনতা হলো এমন একটি বিদ্যা, যা তরুণদের হাতে-কলমে শেখানো উচিত। আর তাই রাখ-ঢাক না করে এ বিষয়ে অস্ট্রিয়ার ভিয়েনায় একটি স্কুল খুলে বসেছেন লাভ মারিয়া থমসন নামের এই নারী। বলা হচ্ছে, যৌন শিক্ষাদানের ক্ষেত্রে এটি হলো বিশ্বের প্রথম স্কুল।
এই স্কুল নিয়ে অস্ট্রিয়ায় এরই মধ্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। স্কুলে ভর্তি-সংক্রান্ত বিজ্ঞাপনটি এরই মধ্যে অস্ট্রিয়ার টেলিভিশনে প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞাপনে এক দম্পতির আবেগঘন ছবি ব্যবহার করায় বিতর্ক আরও প্রবল হয়ে উঠেছে।
লন্ডনের ডেইলি মেইল পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়, ভিয়েনায় অবস্থিত ‘অস্ট্রিয়ান ইন্টারন্যাশনাল সেক্স স্কুল’ নামের প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ৪০০ পাউন্ড করে নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক মারিয়া থমসন বলেন, প্রায়োগিক যৌন জ্ঞান অর্জনের জন্য ১৬ বছরের বেশি বয়সের যেকোনো ব্যক্তি এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।
মারিয়া থমসন জানান, এই স্কুলের আবাসিক শিক্ষার্থী তরুণ-তরুণীরা একই ভবনে থাকবেন। এখানেই তাঁরা স্কুল থেকে দেওয়া বাড়ির কাজের ‘চর্চা’ করবেন। প্রশিক্ষণ শেষে তাঁদের সনদ দেওয়া হবে।
প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ব্যবহারিক, তাত্ত্বিক নয়।’ এখানে শিক্ষার্থীদের প্রত্যেককে উত্তম প্রেমিক বা ভালো বন্ধু হিসেবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
বিশেষ এই স্কুলের মুখপাত্র মেলোডি কিরস্ক আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটির সাফল্য আসবেই।


লিঙ্ক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×