আজ একটি মেলায় গিয়েছিলাম, কবি মেলায়। যেহেতু বই মেলা বৃক্ষ মেলা এমন কি শিশু মেলাও হয় সুতারাং কবি মেলা হতে তো কোন দোষ নেই। তো আজ এক কবি বন্ধুর আমন্ত্রনে কবি না হয়েও সেই মেলায় যাওয়ার সৌভাগ্য হয়।যাই হোক যেহেতু কবি মেলায় যাচ্ছি সেহেতু একটু কবি কবি ভাব না নিলে হয়?? একটা স্যান্ডেল জুতা আর হালকা নোংরা না ধোয়া পাঞ্জাবি পড়ে বের হলাম। আর আমার মুখে সব সময় খোচা খচা দাড়ি থাকে। সুতারাং কবি না হলেও কবি লুকিং একশত ভাগ ছিল এতে কোন সন্দেহ নাই। আমদের কবি মেলাটি হচ্ছিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো সেই কবি বন্ধুটির সাথে রিক্সায় করে রওনা হলাম।বন্ধুটি আকাশে মেঘ দেখে সাবধান করে দিল যে কোন সময় বৃষ্টি নামতে পারে। আমি আবার কোথাও জ্ঞ্যান ফলানোর সুজোগ পেলে হাতছারা করতে পারিনা, অভ্যাস বসত একটা বক্তৃতা দিয়ে দিলাম, আরে নাহ বৃষ্টি নামার আগে ঠান্ডা বাতাস বহে এখন নামবে না এবং বৃষ্টি না নামার পিছনে আরো অনেক যুক্তি দেখাতে দেখাতেই মুষল ধারায় বৃষ্টি নামল যাকে ইংরেজিতে বলে ক্যাটস & ডগ অর্থাৎ যে বৃষ্টি বৈরী সম্পর্কের প্রানি কুকুর এবং বিড়ালকে একসাথে আশ্রয় নিতে বাধ্য করে। এই দেখ আবার জ্ঞ্যান ফলানো শুরু করছি। কথায় আছে না শত ধুইলেও ময়লা যায়না এক জাতিয় বস্তুর। যাই হোক যথা সময়ের মাত্র এক ঘন্টা পরে কাব্য সন্ধায় উপস্থিত হলাম।ওখানে গিয়ে সবাই সবার পরিচয় দিচ্ছিল এবং কার কটা বই ছাপা হয়েছে বলছিল। আমার বই তো দুরের কথা একটা কবিতাও ছাপা হয় নাই। তারপর স্বরচিত কবিতা পাঠ দিয়ে শুরু হল কাব্য আসর সবাই কে একটি করে স্বরচিত কবিতা আবৃতি করতে হবে।আমাকে আবৃতি করার জন্য বিশেষ অনুরোধ করা হলে(হয়ত আমার চেহেরা একটু আতেল মার্কা দেখে) আমার তো অন্তরাত্বা খাচাছাড়া হবার যোগার হল, জাতীয় সঙ্গিত গাইতে হবে বলে স্কুলে এসেম্বলি ক্লাসে আসতাম না আর এখন শেষ বয়সে কবিতা আবৃতি করতে হবে তাও আবার স্বরচিত, অঁহু অসম্ভব, তউবা করলাম আর যেকোন মেলায় যেতে পারি কিন্তু কবি মালায় নয়।
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।