somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ নাজমুল হক
যারা প্রকৃতপক্ষেই স্বপ্ন দেখতে জানে, তাদের স্বপ্নগুলো বাস্তবের খুব কাছাকাছি থাকে, আমিও তাদেরই একজন হতে চাই, আমিও আমার স্বপ্ন গুলোকে ধরতে চাই, ছুতে চাই,ইচ্ছা মতো খাচায় বন্দি করেও রাখতে চাই।মানুষ হিসেবে আমিও সার্থপর! কিছুটা নয়,..........অনেকটাই সার্থপর

স্মৃতির কেনাকাটা... আমার সিনেমা বানানোর গল্প (পর্ব-০১)

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যা হচ্ছে কাল তা অতীত , আর অতীতের কিছু বিষেশ মূহর্তের ঠাই মিলে স্মৃতির পাতায় ।
দেশের জলবায়ুর অনেকটা পরিবর্তন হয়েছে , বর্ষা শেষ সময়েও বৃষ্টি হচ্ছে । একটু পর পর বৃষ্টি হয় , থেমে থেমে বৃষ্টি আবার কখনও বা মুষলধারে বৃষ্টি নামছে । অনেক জল্পনা-কল্পনা শেষে ঠিক হলো দিন তারিখ । কয়েক ধপায় আলোচনা হলো । আর্টিস্টদের রিহার্সেল করানো হলো দুই দিন । টিমের অন্য সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো । নিজের ভিতর একটু অন্য রকম ক্রিয়া কাজ করছে । একটা ভিন্ন অনুভতি । স্বপ্নের আরেক ধাপ এ উঠতে চললাম ।
হাতে সময় নেই , স্ক্রিপ্ট অনুযায়ী ফ্রপ্স কিনতে হবে । কম নয় , অনেক গুলো , এই বার শুরু কেনা কাটার জন্য এদিক ওদিক ছুটাছুটি । সাথে আছে এই ফিল্ম এর প্রধান সহকারী পরিচালক , সব থেকে কাছে মানুষটি , ভাই বলি বন্ধু বলি , সব কিছুই বলা যায় । সারাদিনের ভাবনা শেষ , বাসা থেকে লিস্ট করে নিয়ে আসলাম ।বসে আছি টিএসসির চত্বরে অন্যরা সবাই আসছে । দু-একজন চলে এসেছে । কথা চলছে সেই সাথে স্ক্রিপ্টএর সাথে লিস্ট মিলিয়ে দেখা হচ্ছে , কোন কিছু বাদ গেলো কিনা । না ঠিক আছে , সবই লিস্টে উঠেছে , যা দু-একটা বাদ আছে সে গুলো ও বাসায় আছে বলেই লিস্টে জায়গা পায়নি ।
দু দিন পরই পুজা , ঢাকার রাস্তায় অনেক মানুষ , মার্কেট গুলোতেও ভিড়ের কমতি নেই । সবাইকে টিএসসি চত্বরে বসিয়ে আমি নিউমার্কেটে । সাথে আছে সেবক , ফিল্ম এর প্রধান সহকারী পরিচালক আর কাছের আরেকজন , ছোট ভাই বিনয় । এই দিক ওই দিক ঘুরে দু-হাত ভর্তি করে নিলাম , যে কেউ দেখলে ভাববে নতুন সংসার এর কেনাকাটা করছি , ছোট বাটি থেকে কেতলি , কাপ সব কিছুই কেনা হলো । এমন সময় সেবকের ফোনে একটা ফোন আসলো , কোথায় আছে এই প্রশ্নের উত্তরে যখন সেবক বললো নিউমার্কেট , তখন ওপাশ থেকে জানতে চাইলো , পুজার কেনাকাটা করছে .? ওর উত্তর টা ছিলো , না শুটিং । সবাই যখন পুজার কেনাকাটা নিয়ে ব্যস্ত আমরা তখন সিনেমা বানানোর জন্য ব্যস্ত । হাত ভর্তি কেনা কাটা করে , বাসায় ফিরা হলো রাত ১২টার ও পর । ঢাকার রাস্তা অনেকটা ফাকা হয়ে গেছে ততক্ষণে ।
রিকসা চলছে , অনেক গতিতে , রিকসার ড্রাইভার মনের সুখে গান গাইছে । ঠান্ডা বাতাস আমি রিকসায় বসে আছি একা , ওরা দু-জন ইনির্ভাসিটির হলে থেকে গেলো । অনেকটা ভালো লাগছে , এই জীবনে অনেক কেনাকাটা করেছি , কিন্তু এইবার ই ভিন্ন এক অনুভতি ছিলো মনে । একসাথে নিজের ফিল্ম , আবার নিজের লেখা গল্পে , স্বপ্নের আরেকটা সিড়িতে পা রাখা । সব মিলিয়ে আমার অবস্থা তখন সেই কিশোরী বালিকার সকল নিষেধ ভঙ্গ করে সাঝ সকালে শিউলী ফুল কুড়াতে যাওয়ার মতো ।
স্মৃতির পাতায় যোগ হলো আরেকটি অধ্যায় , হয়ে গেলো স্মৃতির কেনাকাটা । এখন বাকি , লাইট , সাউন্ড ক্যামেরা , Action....... আসছে পরবর্তী পর্বে ..............

পর্ব দুই পেতে ক্লিক করুন... পর্ব দুই

আর আমার সিনেমার ট্রেইলর : অফিসিয়াল ট্রেইলর ক্লিক করুন
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×