somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অতনু কুমার সেন
ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

কিভাবে বিশ্বখ্যাত হার্টের চিকিৎসক ডাঃ দেভি শেঠির সিরিয়াল নিবেন?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে ফিরে মনে হলো ব্যাপারটা শেয়ার করা দরকার, কারণ ব্যাংগালোরের নারায়না হাসপাতালে ৮০% ই বাংলাদেশী হার্টের রোগী। না জেনে যাওয়ার কারনে দিনের পর দিন সময় ও টাকা নষ্ট করছেন। অনেকে বলছেন, আমরা সিরিয়াল নিয়ে এসেছি কিন্তু ডাক্তারকে দেখানো যাচ্ছেনা। কিভাবে নিলেন? ই মেইল করেছি বা অমুকের রেফারেন্সে এসেছি ইত্যাদি ইত্যাদি ।
মনে রাখা দরকার যে, ডাঃ দেভি শেঠি সরাসরি কোন রোগী দেখেন না। নারায়না হাসপাতালের বেসমেন্টে উনার সিরিয়াল নেয়ার জন্য আলাদা কাউন্টার আছে। সকাল ৮ টার মধ্যে গেলে কাউন্টারে একটা ফর্ম পুরন করতে হয়, যা আন্তর্জাতিক /নতুন রোগীর জন্য। 500 রুপি জমা দিয়ে ফাইল করতে হয়। এই ফাইলটি নিয়ে পাশে আরেকটি কাউন্টারে গেলে , তারা ফাইলটি চেক করে কিছু টেস্ট করতে বলবে (যদি লাগে) এবং একজন কার্ডিওলোজিস্ট এর কাছে রেফার করবে। ঐ কার্ডিওলোজিস্ট যদি মনে করেন ডাঃ দেভি শেঠির কাছে পাঠানো প্রয়োজন আছে তবে তিনি রেফার করে দিবেন। আর সাধারণ সমস্যা হলে সেখান থেকেই সাজেশন দিয়ে দিবেন আর ডাঃ দেভি শেঠির কাছে পাঠাবেন না। মূলত ডাঃ দেভি শেঠি জটিল ও শিশুদের হার্টের রোগিদের দেখেন। সব ঠিক থাকলেও উনাকে পেতে ১-৭ দিন লাগতে পারে। অনেক সময় জটিল অপারেশনে উনি বাইরের (OPD) রোগী দেখেন না। সময় নিয়ে যেতে হবে, আপনার রোগী যতই জটিল অবস্থায় থাক না কেন। উনার কয়েকজন সেক্রেটারীর মধ্যে মিঃ দিপক হেল্পফুল কিন্তু উনি বাংলা জানেন না। মিসেস তানিয়া বাংলা জানেন কিন্তু খুব একটা হেল্প করেন না। ডাঃ দেভি শেঠি অনেক সময় দেশের বাইরে থাকেন, সেক্ষেতরে খবর নিয়ে যাওয়া ভালো।
সবচেয়ে ভালো হয় সরাসরি ডাঃ দেভি শেঠিকে What's app করলে। উনি নিজেই তার রিপ্লাই দেন। তার What's app নাম্বার +919980199801. শুধু text, কোনো কল করা যাবেনা।
ইমেইল করতে পারেনঃ [email protected]
এছাড়া বাংলাদেশে মিঃ মিলু ( Dhaka : 01943222222) ও মিঃ ম্রিনাল (Chittagong : 01731409352) হেল্প করতে পারবে।

কিছু Test বাংলাদেশের ভালো হস্পিটাল বা ডায়াগনস্টিক থেকে করিয়ে নিলে আর ওখানে করতে হয়না।
যেমনঃ
1. Complete Blood test (CBC)
2. KFT Random
3. ECG
4. Lipid Profile
5. Glucose test both fasting & after 2 hrs
6. X- Ray chest
7. Echo Color Droppler
8. Angiogram (if needed)

কিছু প্রেপারেশনঃ
১। রোগীকে যদি এঞ্জিওগ্রাম, রিং বা অপারেশন করতে হয় তাহলে অবশ্যই মেডিক্যাল ভিসা লাগবে। তা না হলে বিপদে পড়ে যাবেন । পাসপোর্ট ও ভিসার বেশ কয়েক কপি ফটোকপি সাথে রাখতে হবে, কথায় কথায় এগুলো দরকার হয়।
২। উপরের ক্ষেত্রে অবশ্যই USD (dollar) তে পেমেন্ট করতে হবে। তাই দেশ থেকে dollar নিয়ে যাওয়া ভালো। ওখানে রেট ভালো না। এঞ্জিওগ্রামে 300 dollar, রিং বা অপারেশন 4000 dollar জমা রাখে। পরে যা লাগবে তা রেখে বাকি টাকা ফেরত দেয়।
৩। টাকা জমা দিতে হলে International Desk এর verification লাগে। তাই পাসপোর্ট ও ভিসার ফটোকপির সাথে যে হোটেলে উঠেছেন তার বিল কপি লাগবে। Internation Desk এ মিস রূপসী নামে একজন কলকাতার বাংগালী আছেন উনি গাইড করেন।
৪। নরমাল টেস্ট এর জন্য টুরিস্ট ভিসা ওকে।

লম্বা পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। প্রসঙ্গত ডাঃ দেভি শেঠি পুরো নাম 'দেভি প্রসাদ শেঠি'

- Collected
- কার লেখা বলতে পারছি না কারণ আমার বন্ধু "কালেক্টেড পোস্ট" করেছে
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×