somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখালেখি নিয়ে কিছু বিখ্যাত ব্যক্তির উপদেশ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা লেখালেখি করতে চাই, তারা অল্পতেই হতাশ হয়ে পড়ি । অথচ লেখালেখি হচ্ছে একটা সৃষ্টিশীল কাজ। স্রষ্টা হওয়া এত সহজ নয়। কেউ লিখি মনের আনন্দে, কেউ লিখি যশ খ্যাতির জন্য। কেউ লিখি সমাজ দেশের মঙ্গলের জন্য।
যারা লেখালেখিতে আগ্রহী তাদের জন্য কিছু বিখ্যাত ব্যক্তি কিছু উপদেশ দিয়েছেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, যদি এমন মনে বুঝিতে পারেন যে, লিখিয়া দেশের বা মনুষ্যজাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন , তবে অবশ্য লিখিবেন । যাঁহারা অন্ন উদ্দেশ্যে লিখেন, তাঁহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যেতে পারে।



বঙ্কিম আরও বলেছেন, কাহারও অনুকরণ করিও না। অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরেজি সংস্কৃত বা বাংলা লেখক এরুপ লিখিয়াছেন , আমিও এই রুপ লিখিব , এই কথা মনে কদাপি স্থান দিও না।


মহাদেব সাহা বলেছেন, রাগ নিয়ে লিখতে বোসো না। সাহিত্য রাগ প্রকাশের জায়গা না। ভালোবাসার জায়গা। রাগ দিয়ে বড় সাহিত্য হয় না।




সৈয়দ শামসুল হক বলেছেন, পড়ার বাইরে তরুণ লেখকদের উদ্দেশ্য আমার তিনটা উপদেশ আছে,-- পড়ো , পড়ো এবং পড়ো ।



শামসুর রাহমান বলেছেন, নিজের লেখাকে কখনো খারাপ বলবেন না । কখনো বলবেন না, আমার কবিতা হয় না । বললেই লোকে বলবে, ও নিজেই বলে ওরটা হয় না। আমরা কেন ওরটা কবিতা বলব ?



মুহাম্মদ জাফর ইকবালকে এক বিদেশিনী লেখক বলেছিলেন,
গল্প লিখতে বসে সত্য তথ্য দিয়ে লেখা নষ্ট করো না।



আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, শুধু বই থেকে পাওয়া অভিজ্ঞতা নয় , জীবন থেকে পাওয়া অভিজ্ঞতাও উপন্যাসের জন্য জরুরী ।




বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ বলেছেন, আপনি আপনার লেখায় যদি টার্গেট অডিয়েন্সকে দোষী প্রমাণ করে ফেলেন , তাহলে সেই লেখা কেউ পছন্দ করবে না। ধরা যাক , আপনি বললেন আজকের পাঠক বই পড়ে না। খালি ফেসবুক করে। এটা ভালো কথা না। তাই যদি সত্য হয় , তাহলে আপনার লেখা লোকে পছন্দ করবে না।



রেফারেন্স ঃ গুগুল
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×