"আমার খালি হাসি পায়"
আমার খালি হাসি পায়
যখন দেখি নির্বাচনের প্রার্থিরা সব
ঝাড়ু হাতে রাস্তায় দাড়ায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি ভিক্ষারত মানুষের সাথে
সেলফি তুলে ফেবুতে পাঠায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি মোস্ট ওয়ান্টেন্ড
জনপ্রতিনিধি সাজতে চায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি ধনির ছেলেরা
সেলফির লাইগা রিকশা চালায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি অনেক মানুষ
মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট দিয়া চাকরি পায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি সাধারন মানুষ জ্যামে আর
ভিআইপিরা উল্টো পথে গাড়ি চালায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি বাংলার ঘরে ভারতীয় সিরিয়াল
দেখার প্রতিযোগিতা জমায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি রাজাকারেরা
ফাঁসির আগে ভি চিহ্ন দেখায়
আমার খালি হাসি পায়
যখন দেখি ফাঁসির আগে
রাজাকাররা চোদনা হইয়া যায়।
.
আমার খালি হাসি পায়
যখন দেখি রায়ের আগে
রায়ের কপি পাইয়া যায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি সাগররুনির হত্যার
২৪ ঘন্টা না পুরায়...
.
আমার খালি হাসি পায়
যখন দেখি নামের লাইগা বড় আপু
গরীবের ঘরের খাবার খায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি অস্ট্রেলিয়া আমগো দেশে
আসতে না চায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি প্রেমিক পুরুষ
প্রেমিকার বিয়েতে দাওয়াত পায়
.
আমার খালি হাসি পায়
নিজেই নিজের ডকুমেন্টারি বানাইয়া
ফেবুতে দিয়া বাহ বাহ পায়
.
আমার খালি হাসি পায়
যখন দেখি এইসব দেইখা বাংলার মানুষ মজা পায়।।
#অভি_শুভ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






