শত বিপদেও ডাকিনি তোমায়, ভাবিনি তোমায় কভু
ক্ষমাও আমি চাচ্ছিনা, তোমারি নিকটে প্রভু।
আজকে আমি ডাকছি তোমায় মন থেকে এসে
চাঁদনী পসর রাইতে আমায় মরন দিও ডেকে!
যখনি আমার ডাক পড়িবে, জ্যোৎস্না দিও ঢেলে,
চাঁদের আলো থাকবে আমার শেষ যাত্রাপথে।
আলোর পুলক গায়ে দিয়ে ছাড়ব ধরনী
চাইনা আমি স্বর্গে যেতে, স্বর্গ আমার পৃথিবী।
চাইনা আমি পেতে, স্বর্গের সেই সুখ!
আমার মায়ের আঁচলটি দিও, মুছতে আমার মুখ!
দুঃখ পেলে হাতটি দিও, মাথায় আমার দিতে
ছোট্ট বেলার দিনটি দিও, আমার বাবার সাথে!
দুঃখ দিও ভারী ভারী, সুখটা দিও অল্প,
তারই মাঝেই খুজব আমি, স্বর্গ সুখের গল্প!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






