যত দুরেই যাই
মো: হাবীব্ উল্লাহ
শহর ছেড়ে, স্বজন ছেড়ে এ কোথায় মানুষ যায়
শহর নয়, গ্রাম নয়, পাড়া নয়
তুবুও নাম তার আউকপাড়া, সবুজ বাঁশ বনের নিবিড় ছায়ায়
এলোমেলো ফাঁকা ফাঁকা বসত বাড়ী, কেমন নৈঃশব্দে ডুবে রয়।
কোমল ঘাসের বুকে কাঁঠালের পাতা দিন রাত ঝরে
উদ্দাম বাতাসের তোড়ে, অবসন্ন নির্জন দুপুর
শুধু খাঁ খাঁ করে, স্মৃতির বেদনা আমাকে আরো অস্তির করে
অবিরাম কানে বাজে ঘুঘুর ডাক, একাকীত্বের করুন সুর।
নিঃসঙ্গ জীবনে এ যেন নিসগের আর এক মগ্ন বেদনা
শোক ও দুঃখকে ত্যাগ করে আবার নিতে চাই ভালবাসার কণা
আমার ভালবাসা এখন এক মুঠো ধুলো, অস্থি, পাঁজর, মৃত্তিকায় লীন
আপন বলয় ছেড়ে, স্মৃতির গন্ধ মুছে ফেলে এখন নিবাসনে কাটে দিন।
নিজের স্বঙ্গে নিজের বিচ্ছেদ তবুও শেকড় বিছিন্ন করা যাবে না
যেমন ভালবাসাকে বিছিন্ন করা যায় না, যেমন শেষ হয়না জীবনের দেনা
সংসার থেকে, এ জীবন থেকে পালাতে এ কোথায় এলাম
এ যে শ্বশ্বান নয়, নিজনতা আছে, আছে অরণ্যময় অন্য এক নাম।
আমার ভালবাসা কেউ দেখেনি, দেখেছে যন্ত্র্না, ব্যাথতা, জীবনের নিষ্ঠুর দায়
ঝরণার উৎস যেমন দেখা যায় না, তবু জলের ধারা অবিরত বয়ে যায়
তোমাকে হারানোর পর দেখেছি ভালবাসা কতটুকু উন্মুল, কতটুকু গভীর
যতই হরণ করো জাগতিক বন্ধন, ছিন্ন করো নীড়, ভাঙ্গো জীবনের তীর
এ হৃদয় থেকে হৃদয়ে অদৃশ্যে বয়ে যাবে বেদনার সুরভি
বণের সমাহারে, অনুভবের রঙে একে যাব তোমার অম্লান ছবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


