কতোদিন হলো তোমার স্মৃতিকে দিয়েছি নির্বাসন
তবু পোড়া মন
কবিতার পংক্তির মতন
অবিরত করে অনুরনন
একটি নামের সংকীর্তন।
নিষেধের সীমানা টানা আমার এ জীবন
গন্ডি ছেড়ে ফিরে পেতে চায, আবার হৃদয়ের মিলন,
স্মৃতির জগৎ অস্পষ্ট ধৃসর, কখনো কুয়াশায় লীন
কাল হতে কালে জীবনের রথ তবু চলে বিরতীহীন
কিছু কিছু মুখ, কিছু কিছু কষ্ঠস্বর,
অবলীলায় ফিরে আসে বসন্তের দিন শেষ হলে পর।
তোমার সমস্ত ছবি ভস্মীভূত ছাই
তোমার নাম এখন নিষিদ্ধ তালিকায়
তবু যত দূরেই যাই-
হৃদয়ের ক্যানভাসে একটি বিস্মৃত মুখ
দীঘল চোখ মেলে এসে দাড়ায়
প্রশ্ন করে' পেয়েছ কি সুখ
ভুলে থাকার ছলে
নিজের ছাঁয়া হারায় কি জলের অতলে,
ভুলে যাওয়া সহজ নয়াসা
হৃদয় কখনো মানে না ভালবাসার পরাজয়।।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


