কবিতা কি কথা বলে
মোহাম্মদ হাবীব উল্লাহ
কবিতা কি শুধু কথা শব্দ নিয়ে খেলা
নিছক উচ্ছ্বাস আর আবেগের সংলাপ
সাদা কাগজের থরে থরে সাজানো বর্ণের মেলা,
নাকি পংক্তির ভেতর অনুচ্ছারিত মমর, আলাপ,
বোধির গভীরে ডাক দিয়ে যায়
অন্তঃস্রোতা নদীর মতো নিরব ভাষায়।
কবিতা কি কথা বলে, শব্দের স্ফুলিঙ্গে আগুন ছড়ায়
তন্দ্রাহত চেতনায় কপাটে নাড়া দিয়ে যায়,
টুকুরো টুকুরো শব্দের নুড়ি দিয়ে খেলা করে
অপরূপ বিন্যাসে জীবনের রং নিয়ে ছবি আঁকে
কবি কি শুধু আপন খেয়ালে মগ্ন থাকে
নিরবধি শব্দ সাজায় ভাঙ্গে, গড়ে
অতঃপর নিবিকার সময়ের স্রোতে ছুড়ে ফেলে যায়
বিসর্জিত প্রতিমার মতো কবিতা কি কখনো হারায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


