ফিরে আসা
মোহাম্মদ হাবিব উল্লাহ
আমি নদীর কাছে গিয়েছিলাম
তৃষ্ণার জল পেতে
তার স্বচ্ছ সলিল ধারায় সমস্ত ক্লেদ, ক্লান্তি, ক্রোধ
মুছে ফেলে শূচী্স্নাত হতে।
আমি বৃক্ষের কাছে গিয়েছিলাম
তার স্নিগ্ধ শীতল ছায়ায় আশ্রয় পেতে,
প্রশান্তির প্রলেপ মেখে শ্রশ্রুষা নিতে।
আমি অরণ্যের কাছে গিয়েছিলাম
নির্জনতার শান্তি পেতে
বিশুদ্ধ হাওয়ায় বুক ভরে তার সন্জীবনী
সুধা পেতে।
আমি পাখীর কাছে গিয়েছিলাম
নিখাদ সংগীতের স্বরলিপি পেতে।
আমি ফুলের কাছে গিয়েছিলাম
শুভেচ্ছা ও শুভ্রতার পাঠ নিতে।
আমি আকাশের কাছে গিয়েছিলাম
উদারতার দীক্ষা নিতে।
নদী তার প্রবাহ ফিরিয়ে নিলো
পাপবিদ্ধ হাতের স্পর্শে পবিত্রতা হারাবে বলে,
বৃক্ষ নিধনের উৎসবে যাও বলে
বৃক্ষও মুখ ফিরিয়ে নিলো,
হননকারীর বিষাক্ত নিঃশ্বাসে তার প্রশান্তি ক্ষুন্ন হবে বলে।
অরণ্য তার প্রগাঢ় নীরবতায় প্রশ্ন মেলে
তাকিয়ে রইলো
পাশবিকতার হুংকারে তার ধ্যানমগ্নতা বিনষ্ট হবে বলে।
নোংরা হাতের ছোঁয়ায় নষ্ট হবে বলে
ফুল তার ঘৃনা নিয়ে পথের ধূলোয় ঝড়ে পড়ল।
আকাশ তার সমস্ত নীলিমা শূণ্যে মিলিয়ে দিল
হিংসা আর বিদ্ধেষের স্থান অন্ধকারে হোন বলে,
অতঃপর আমি ফিরে এলাম অমানবিকতার অন্ধকারে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


