শুধু প্রতীক্ষায় থাকা
মোঃ হাবীব উল্লাহ
জীবন মানে দুঃখের সবুজ করুন ক্যানভাসে
আনন্দের স্বপ্লিল ছবি আঁকা
জীবন মানে অনাবিল হাসির অতলে
গোপন অশ্রুর সঞ্চিতি রাখা,
বেদনার গাঢ় রংয়ে
হৃদয়ের কথা লেখা
জীবন মানে অবিরত যুদ্ধ করে
বেঁচে থাকতে শেখা।।
জীবন মানে একটি প্রিয় মুখের জন্য
তিলে তিলে ক্ষয়ে যাওয়া
বাসনার বর্ণিল সুরভিত কুসুম
ধুসর ধুলিতে ফের খুঁজে পাওয়া।।
জীবন মানে মৃত্যুর মুখ পানে
চেয়ে থেকে শিল্পীর অবিনাশী ছবি আকাঁ
জীবন মানে সুখের সন্ধানে
ফিরে ফিরে শুধু অনন্ত প্রতীক্ষায় থাকা।।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১২ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


