মো হা ম্ম দ হা বী ব উ ল্লা হ
কত দিন হলো তোমার স্মৃতিকে দিয়েছি নির্বাসন
তবু পোড়া মন
কবিতার পঙ্ক্তির মতন
অবিরত করে অনুরণন
একটি নামের সংকীর্তন।
নিষেধের সীমানা টানা আমার এ জীবন
গণ্ডি ছেড়ে ফিরে পেতে চায়, আবার হৃদয়ের মিলন,
স্মৃতির জগৎ অস্পষ্ট ধূসর, কখনো কুয়াশায় লীন
কাল হতে কালে জীবনের রথ তবু চলে বিরতিহীন
কিছু কিছু মুখ, কিছু কিছু কণ্ঠস্বর,
অবলীলায় ফিরে আসে বসন্তের দিন শেষ হলে পর।
তোমার সমস্ত ছবি ভস্মীভূত ছাই
তোমার নাম এখন নিষিদ্ধ তালিকায়
তবু যত দূরেই যাইÑ
হৃদয়ের ক্যানভাসে একটি বিস্মৃত মুখ
দীঘল চোখ মেলে এসে দাঁড়ায়
প্রশ্ন করে পেয়েছ কি সুখ
ভুলে থাকার ছলে
নিজের ছায়া হারায় কি জলের অতলে,
ভুলে যাওয়া সহজ নয়
হৃদয় কখনো মানে না ভালোবাসার পরাজয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


