somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অভ্র নীল ১
এটাই আমি,এখানেই আমি। যে ছেলেটা নির্লিপ্ত হাসি দিয়ে জীবন দেখে। শুকনো খড়ের মাঝে জীবন না খুজে,দ্বীধাহীন,স্বপ্নহীন,রাস্তায় হাঁটে ধুলো উড়িয়ে। সেটাই আমি,আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করে থাকি -অভ্র নীল

********কল সেন্টার VS মানুষরূপী রোবট***********

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ভাবছেন?
এটা আবার কেমন শিরোনাম??

হুম গল্পের শিরোনামটা এমনি হওয়া উচিত।।

কল সেন্টারে যারা চাকুরী করেছেন তারা ছাড়া বাহিরের খুব কম মানুষই জানেন এটা কতটা চ্যালেঞ্জিং চাকুরী।
প্রত্যেকটা সেকেন্ডের হিসাব এখানে রাখতে হয়।সাথে প্রত্যেকটা ন্যানো সেকেন্ডেরও।চলাফেরা,খাওয়া থেকে শুরু করে সব কিছুতেই এর কোন পরিবর্তন হয়না।
এখানে আপনার আবেগকে জলাঞ্জলি দিয়ে বিবেক দিয়ে সব কিছু করতে হবে নিজের থেকে। আপনার মনের উপর দিয়ে হাজারো ঝড় বয়ে গেলেও হাসি মুখে ভালোটাই সবাইকে বিলিয়ে দিতে হবে।কারন আপনি একজন কল সেন্টার রোবট।

এবার আসি রোবটদের বাহিরে যারা আছেন তাদের ব্যাপারে.........

আচ্ছা, আমারা রোবটরা তো আছি আমাদের হাজার ক্লান্তি,কষ্ট জলাঞ্জলি দিয়ে মুখে এক চিলতে কৃত্তিম হাসি দিয়ে আপনাদের মত মানুষ রূপী মানুষগুলোর হাজারো সমস্যার সমাধান করার জন্যে... তবুও মাঝে মাঝে আপনারা যে ব্যাবহার গুলো আমাদের উপহার দেন তাতে করে আপনারা মানুষ সমাজের কিনা সেইটা ভাবতে বড্ড কষ্ট হয় জানেন!!!!!!।।
কেউ কেউ তো আছেন শখ করে ফোন করে শুধু শুধু মিথ্যা বলে বাজে ব্যাবহার করেন।

এখন তো রোজার মাস,
আচ্ছা এই রোজার মাসেও ইফতার করতে গিয়ে মুখে পানি নিতে গিয়েও যখন আপনাদের মত মানুষ রূপী মানুষদের কল রিসিভ করার জন্যে পানি না খেয়েই এবং ইফতার না করেই সুন্দর করে সালাম দিয়ে হাসি মুখে বলা হয়, যে কিভাবে আপনাকে সহযোগিতা করতে হবে আর সেই মুহূর্তেই আপনি শুরু করে দিলেন আপনার প্রিয় মাতৃভাষা দিয়ে বানানো অকথ্য বুলি। অথচ যে কারণে এমন করলেন দেখা গেল তার কিছুই ঘটেনি।শুধু মাত্র আপনার ভুল।
আমার মনে হয় আপনাদের মত মানুষদের জানা নেই যে ব্যাবহারে বংশের পরিচয়!!!!!!!
যাই হোক,
আবার, এই ইফতারের সময়েই কেউবা ফোন করে জানতে চাচ্ছেন আজ কত তারিখ?? বা আপনার সামনের কম্পিউটারে কটা বাজে??বা আজ কয়টা রোজা!!!!!!
এ রকম হাজারো অপ্রয়োজনীয় কথা !!!
কেনো রে ভাই??????????? কেনো এমন করেন আপনারা???? যে টাকা খরচ করে এখানে ফোন করে অপ্রয়োজনীয় কথা
বলেন তা দিয়ে আপনার কোন আত্মীয়কে ফোন করে কথা বলুন।এখানে কি মজা করার জায়গা???

আমাদের রোজা নাই,ঈদ নাই,পুজা নাই,কিচ্ছু নাই...............। সব কিছু আপনাদের মত মানুষ রূপী মানুষদের জন্যে হাসিমুখে বিলিয়ে দিতে হয়...২৪টা ঘন্টা আপনাদের মত মানুষদের সেবায় নিয়োজিত থাকতে হয়,
তবুও কি আমরা আপনাদের মত মানুষদের কাছ থেকে অমানুষের মত আচরণ ছাড়া ভাল কিছু আশা করতে পারিনা????

আরে ভাই আমাদের কি ভাবেন আপনারা হুম????

মানুষরূপী রোবট তাইনা???????????????????????
হ্যা ভাই,
...... মানুষরূপী রোবট হলেও আমরা রক্ত মাংসে গড়া নতুন প্রজন্মের রোবট.................. :(

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×