somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। একই সঙ্গে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ দমনে সরকারি উদ্যোগ আরও গতিশীল করা এবং এ কাজে প্রশাসনকে কার্যকর করে তোলাসহ সরকারের কাছে ১০ দফা দাবি জানিয়েছে মঞ্চ।
মঞ্চের দ্বিতীয় জাতীয় কনভেনশনে এই আহ্বান ও দাবি জানানো হয়। গতকাল শুক্রবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দিনব্যাপী ওই কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে ভারত ও পাকিস্তানের দুজন বিশিষ্ট ব্যক্তি এবং দেশের প্রায় ৫০টি জেলার প্রতিনিধিরা অংশ নেন।
মঞ্চের পক্ষ থেকে আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
গতকাল সকাল ১০টায় আইইবি প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উড়িয়ে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এরপর প্রবীণ রাজনীতিক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনের সাধারণ অধিবেশনে আনিসুজ্জামান বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগণের ঐক্য গড়ে তোলা দরকার।
প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, মুক্তিযুদ্ধসহ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের মূল চেতনাই ছিল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক। কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন। দেশের সংবিধানে আজ অত্যন্ত বিসদৃশভাবে ধর্মরিপেক্ষতা ও রাষ্ট্রধর্মের অবস্থান।

আনিসুজ্জামান আরও বলেন, অতীতেও বহুবার দেশবাসীর অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে। কিন্তু নাগরিক সমাজের প্রতিরোধ তা নস্যাত্ কর দিয়েছে। আজও নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সরকারকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী সংগঠন নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে হবে।

কনভেনশনে আমন্ত্রিত অতিথি পাকিস্তানের আওয়ামী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফারুক তারিক বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ ও পাকিস্তানের গণতান্ত্রিক শক্তির আজকের সংগ্রাম অভিন্ন। বাংলাদেশের এই সংগ্রামে পাকিস্তানের সংগ্রামীদের সমর্থন আছে। তিনি জামায়াতে ইসলামীকে মোনাফেক (হিপোক্র্যাট) দল অভিহিত করে পাকিস্তান ও বাংলাদেশে দলটির অতীত-বর্তমান কলঙ্কিত কার্যক্রম তুলে ধরেন।

একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে ফারুক তারিক বলেন, তাঁর দেশের জনগণও ইচ্ছা পোষণ করে একাত্তরের পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করার।

ভারত থেকে আমন্ত্রিত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার বলেন, দীর্ঘদিন ধরে এই উপমহাদেশে হিন্দু-মুসলমান একাত্ম হয়ে বসবাস করেছে। ধর্মকে ব্যবহার করে প্রতাপশালী মোঘল সম্রাটেরাও এই একাত্মতা নষ্ট করেননি। কিন্তু যখন থেকে ধর্মের সঙ্গে রাষ্ট্রক্ষমতা ও আধিপত্য বিস্তারকে যুক্ত করা হয়েছে, তখন থেকেই সেই একাত্মতা নষ্ট হয়েছে। ধর্মনিরপেক্ষতার জায়গা দখল করতে শুরু করেছে সাম্প্রদায়িকতা।

অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, আজ দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, ভবিষ্যতে তাঁরা কোন বাংলাদেশ দেখতে চান—তালেবানি, না মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। তিনি বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার ব্যাপারে নিরপেক্ষ অবস্থানের কোনো সুযোগ নেই। এরা মানুষের অধিকার হরণ করে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী বলেন, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি এখনকার মতো এত বড় বিপর্যয়ের মুখে আগে কখনো পড়েনি।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ রাশেদ খান মেনন ও মঈন উদ্দীন খান বাদল, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, রানা দাশগুপ্ত, আবুল বারকাত, মঙ্গল কুমার চাকমা, তুরিন আফরোজ, বদিউজ্জামান ভূঁইয়া, ইমরান এইচ সরকার প্রমুখ বক্তব্য দেন।
তথ্য সুত্রঃপ্রথম আলোর
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×