চাচা চৌধুরির’ জনক প্রখ্যাত কার্টুনিস্ট প্রাণ কুমার শর্মা আর নেই
০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় স্কুলে যাওয়ার টাকা বাঁচিয়ে অনেকেই কিনেছেন চাচা চৌধুরির কমিক্স গুলো।চাচা চৌধুরি সম্পর্কে আপনাদের মনেহয় কিছু বলার লাগবে না । কমিকস্ দুনিয়ার বিখ্যাত এক চরিত্র চাচা চৌধুরি এবং তার লম্বা এবং শক্তিশালি সাগরেদ সাবু।সাবু ও চাচা চৌধুরি’র জনক হলেন প্রখ্যাত কার্টুনিস্ট প্রাণ কুমার শর্মা।আর প্রাণ পাবে না চাচা চৌধুরি, সাবু, ডাবু, বিল্লুরা।মঙ্গলবার গভীর রাতে মারা গেছেন ৭৬ বয়সী এই বিখ্যাত কার্টুনিস্ট। তার পুত্রবধূ জ্যোতি প্রাণ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।পাকিস্তানের লাহোরে জন্ম নেয়া প্রাণ শর্মা ১৯৬০ সালে কার্টুনিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এর নয় বছর পর তিনি চাচা চৌধুরী লেখা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ-ভারতসহ পৃথিবীজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এ সুপার হিরো।২০০১ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কার্টুনিস্ট সংস্হা তাঁকে জীবনকৃতী সম্মানে ভূষিত করে৷ ১৯৯৫ সালে জনপ্রিয়তম ব্যঙ্গচিত্রী হিসাবে তিনি লিমকা বুক অফ রেকর্ডে স্হান করে নেন৷ প্রাণ শর্মার সৃষ্ট অন্যান্য চরিত্রের মধ্যে চাচা চৌধুরীর সঙ্গী পালোয়ান সাবু, শ্রীমতি জি, বিল্লু, রমন ও চান্নি চাচী উল্লেখযোগ্য।

তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।তাঁর মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন,
একজন বহুমুখী প্রতিভাকে আমরা হারালাম l যাঁর অনন্য কীর্তি আমাদের সকলের মুখে হাসি ফুটিয়েছিল l
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন