somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের টাঙ্গাইল জেলার কালিহাতীতে ৩ জন নিহত হওয়ার নেপথ্যে, মানুষ কতটা নীচে নামতে পারে (১৮+)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকার বাসিন্দা আল-আমীন এবং তার মা-কে কালিহাতীতে ডেকে এনে শারিরীক ও যৌন নির্যাতনের এক ঘটনাকে কেন্দ্র করে।অষ্টম শ্রেণী পাশ করা ১৬-১৭ বছরের কিশোর আল আমিন বিবিসি বাংলাকে জানান , কালিহাতী উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম রোমার স্ত্রীর সাথে তার সম্পর্ককে কেন্দ্র করে আলোচনার জন্য রফিকুল ইসলামের বাড়িতে গেলে তাদের নির্যাতনের মুখে পড়তে হয়।
আল আমীন বলেন, সেসময় তার মাকে তারই সামনে ধর্ষণের চেষ্টা করা হয় এবং তাকে বিবস্ত্র করা হয়। একইসঙ্গে মা ও ছেলের মাঝে অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ করেন আল আমীন।
"মায়ের সামনে আমাকে উলঙ্গ করে। মারধোর করে । আমার মাকেও মারধোর করে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। আমার যৌনাঙ্গ তারা আমার মায়ের মুখে ঢোকাতে বাধ্য করে।"
আলামিনের মা সাহারা খাতুন বলেন, রোমা আমাকে ঘরে নিয়ে যাওয়ার পর তার কাছে অনেক আকুতি করেছি। কিন্তু সে তা না শুনে আমার ওপর পাশবিক অত্যাচার করে। পরে আমার ছেলের সাথেও খারাপ কাজ করতে বাধ্য করে। আমি এই ঘটনার বিচার চাই। - এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে দ্রুত ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।
তাদের অভিযোগ এখানে ধর্ষণের ঘটনা ঘটলেও পুলিশ ধর্ষনের মামলা নেয়নি। ঘটনার পর থেকেই বিক্ষোভ প্রতিবাদ চলতে থাকলেও গতকাল তা প্রকট আকার ধারণ করে এবং বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন।পরে বিক্ষোভে শুক্রবার বিকেলে পুলিশ গুলি চালালে তিনজন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও সাতজন।
স্ত্রীর অন্য কারো সাথে সম্পর্ক যে কোন স্বামীর জন্য অপমানের, লজ্জার, হতাশার ।অন্যের স্ত্রীর সাথে আলামিনের সম্পর্ক কোন ভাবেই গ্রহোনযোগ্য নয়।কিন্তু প্রতিশোধের নামে এ কোন বর্বরতা? এ কোন অসভ্যতা? এ কোন নির্মমতা? মানুষ হিসেবে আমরা কি আমাদের নিম্নস্তরের বিবেক নিঃশেষ হয়ে গেল? কত কয়েক মাসে আমরা যেন নির্মমতা , বর্বরতা, আর অসভ্যতা নতুন নতুন মডেল আবিস্কারে প্রতিযোগিতায় লিপ্ত। গনধর্ষনের ভিডিও ধারন, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবী, সিলেটের রাজন পিটিয়ে হত্যার ভিডিও ধারন, খুলনা মলদ্বারে পাইপ ঢুকিয়ে হাওয়া দিয়ে কিশোর হত্যা , মা ছেলের পবিত্র সম্পর্ককে নষ্ট করে প্রকাশ্যে যৌন সম্পর্ককে স্থাপনে বাধ্য করার মত মহাপাপ কিসের আলামত তা আমার বোধগম্য নয়।
রাষ্ট্র, সরকার, সূশীল সমাজ, ধর্মীয় নেতা সহ সকলকে সামাজিক মহা অধঃপতনের বিপরীতে দাড়াতে হবে। আরেকটা ভয়াবহ ব্যাপার হলো এতবড় নোংরা , জঘন্য কাজ বাংলাদেশের প্রধান মিড়িয়া এড়িয়ে গিয়ে ঘটনাটি মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের মত মামুলিভাবে প্রকাশ করেছে। দুই একটি গনমাধ্যম ধর্ষনের ঘটনা উল্লেখ করলে অধিকাংশ তা ও এড়িয়ে গেছে। চুপ আছেন আমাদের সুশীল বাবুরা, চুপ আছেন আমাদের মহান নারী নেত্রীরা তথা নারীবাদীরা, ।কালিহাতী ছাড়া কোথা ও প্রতিবাদ নেই, একজন মায়ের এত বড় অপমান আমরা সবাই চুপ। বড় বিচিত্রই আমরা।
স্যালুট টাঙ্গাইল জেলার কালিহাতীর সাধারন মানুষকে যারা জীবন দিয়ে এই বর্বরতা এই অসভ্যতা এই নির্মমতার প্রতিবাদ করছেন এবং দোষীদের আটকে প্রশাসনকে বাধ্য করছেন। আমি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন এবং আহতদের চিকিৎসার সকল খরচ ও ক্ষতিপূরন ব্যবস্হা করতে সরকারের প্রতি দাবী জানাচ্ছি। সাথে আটক আন্দোলনকারদের মুক্তির দাবী জানাচ্ছি।
এই ন্যক্কারজনক ঘটনার হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করে একজন মায়ের চরম অসম্মানের প্রতিকার বিধানে প্রশাসন সচেষ্ট হবে বলে আমি আশা প্রকাশ করি।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×