somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেকে দিয়ে মা কে যৌন নির্যাতন (প্রত্যক্ষদর্শীর ভিডিও সাক্ষাৎকার )(১৮+)। কালিহাতির বীরজনতা বনাম আমাদের পুলিশ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশের বর্বরতার কারনে নিঃস্ব প্রায় ৪ টি পরিবার । নিহতদের স্বজনদের আর্তনাদে আকাশ বাতাশ ভারী হয় উঠছে।
কালিহাতী হাসপাতালের পাশে প্রদীপ শীলের বাড়ি। একেবারে জরাজীর্ণ ছিন্নভিন্ন ছোট্ট ঘর। সেলুনে কাজ করে সংসার চালাতো। সালেংকার মো. শামীম হোসেন ধানের কলের কুঁড়া সংগ্রহ করে সংসার চালাতো। কালিহাতী উপজেলার কুষ্টিয়া গ্রামের ফারুক হোসেন।ফারুকের দুই ছেলেমেয়ের একজন প্রতিবন্ধী



।ক'দিন বাদে সৌদি যাওয়ার কথা ছিল রুবেলের। বাবা ফারুক হোসেন ও মা রুপসী বেগমের ৩ ছেলে এক মেয়ের মধ্যে রুবেল ছিল সবার বড়। পরিবারের পক্ষ থেকে বিদেশ পাঠানোর কথা ছিল। বিদেশ নামক শব্দ শুনলেই ভয় পেত সে। আর এ কারণেই তাকে বিদেশের জন্য চাপ দিতো না কেউ। দরিদ্র পরিবারের সন্তান রুবেল সংসার ও নিজের পড়াশোনা চালাতে কাজ করতো কালিহাতী বাসস্ট্যান্ডের মীম টেলিকমে। ঘটনার দিন শুক্রবার বিকালে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলির শব্দ শুনে দোকান বন্ধ করে ভেতরেই অবস্থান করে দোকান মালিক জিন্নাহ ও রুবেল। গুলির শব্দ থেমে গেলে বাড়ি ফিরছিল রুবেল। রাস্তায় তার পিছনে একটি পুলিশের গাড়ি এসে গুলি চালায়। এ সময় রুবেলসহ ৩ জন মাটিতে লুটিয়ে পড়ে।
রুবেলের পিতা কান্না জড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, শনিবার সকাল সাড়ে ৮টায় রুবেলের অপারেশন হওয়ার কথা ছিল। বাড়ি থেকে টাকা জোগাড় করে রাস্তায় যানজট থাকায় ঢাকা পৌঁছতে দেরি হওয়ায় ওইদিন আর তার অপারেশন হয়নি। কোন ডাক্তারও আসেনি। কেউ খোঁজ নেয়নি তার। অবশেষে বিনা চিকিৎসায় মারা গেল পোলাডা। এই বলে তিনি হাউমাউ করে সাংবাদিকদের সামনে কাঁদতে থাকেন।

কালীহাতির বর্বরতা অসভ্যতা নির্মমতা ঘটনাকে শুধুমাত্র সাধারন ধর্ষনের ঘটনা উল্লেখ কর প্রকৃত ঘটনা আড়াল করে দোষীদের বাচানোর চেষ্টা এখন চলছে ।এই বর্বরতা প্রতিবাদে মানুষ রাস্তায় নামলে ধর্ষণকারীদের পক্ষে পুলিশ গুলি চালিয়ে 8 জন হত্যা করে।এখন ও চুপ আছেন আমাদের সুশীল বাবুরা, চুপ আছেন আমাদের মহান নারী নেত্রীরা তথা নারীবাদীরা। এর প্রতিবাদে কালিহাতী ছাড়া কোথা কোন প্রতিবাদ হয়নি কারন প্রকৃত ঘটনাকে আড়াল করতে প্রশাসন ব্যাস্ত।গন মাধ্যম গুলোর ভুমিকা দায়সারা গোছের। প্রতিবাদ বিক্ষোভ করায় হাজার মানুষ আসামী করা হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো ও ভাঙচুরের অভিযোগ কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামের ৩০০/৪০০ গ্রামবাসীকে আসামি একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, ঘাটাইল থানার এসআই মোহাম্মদ ওমর ফারুক বাদী হয়ে একই অভিযোগ এনে ঘাটাইলের কালিয়া গ্রাম, হামিদপুর, সালেংকা, আঠারদানাসহ বিভিন্ন গ্রামের ৫০০/৬০০ জন অজ্ঞাত গ্রামবাসীকে আসামি আরেকটি মামলা দায়ের করা হয়েছে।কোন মন্ত্রী ঘটনার জন্য বিবৃতি ও দেননি।তবে কয়েকজন এই নির্মমতার বিরুদ্ধে কলম ধরেছেন।সাবেক এম পি গোলাম মওলা রনি বলেন " এমন বর্বরতা আাইয়ামে জাহেলিয়াতে ও ঘটেনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম জাতীয় পত্রিকায় লিখেছেন" মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদাররা ছেলের সামনে মা, স্বামীর সামনে স্ত্রী, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করত, হত্যা করত। স্বাধীনতার এত বছর পর যখন দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, স্পিকার, সংসদ নেতা, উপনেতা, হাটে-ঘাটে-মাঠের প্রকৃত বিরোধী দলের নেতাও নারী, বলতে গেলে নারী নেতৃত্বের স্বর্ণযুগ, তখন উলঙ্গ করে মাকে ধর্ষণ, ছেলের সঙ্গে মায়ের যৌন ক্রিয়ায় বাধ্য করে তাহলে তারা কত বড় জালেম জাহেল অমানুষ, কত বড় পশু। সেই ধর্ষণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে মানুষ রাস্তায় নামলে ধর্ষণকারীদের পক্ষে পুলিশ যদি গুলি চালায় তার চেয়ে দুর্ভাগ্যের কী হতে পারে? যে কালিহাতীতে হানাদারদের বিরুদ্ধে প্রথম প্রত্যক্ষ প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, সেই কালিহাতীতেই এই জঘন্য ঘটনা! আর সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর হানাদারদের চেয়েও নির্মমভাবে গুলি চালিয়ে ৪ হত্যা, অর্ধ শতাধিক আহত।পুলিশের গুলিতে মানুষ মরেছে, অর্ধশত আহত হয়েছে, ঘটনার জন্য দায়ী করে সাধারণ মানুষ গ্রেফতার করা হলো কেন? আসামি হবে পুলিশ, কিন্তু আসামি করা হলো জনগণকে। তাই যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ঈদের আগেই মুক্তি দিতে হবে
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, মাতৃত্বের অপমানকে কেউ মেনে নেবে না। বিবেকসম্পন্ন মানুষ এর প্রতিবাদ করবেই। এতে ক্ষুব্ধ হয়ে জনগণ রাস্তায় নেমেছে আর তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পুলিশ সেদিন যে ব্যবস্থা নিয়েছে তা অযৌক্তিক, অগ্রহণযোগ্য। এর যথাযথ বিচার হলেই কেবল মানুষের মধ্যে শান্তি ফিরে আসতে পারে। তিনি বলেন, আমি যদি সেদিন কালিহাতীতে উপস্থিত থাকতাম তাহলে আমিও প্রতিবাদ মিছিলে অংশ নিতাম।
আসুন আমরা এই প্রতিবাদে শরিক হয় দোষী পুলিশ সহ মুল হোতাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী তুলি। হতাহতদের ক্ষতিপুরন দাবী তুলে একজন দুঃখনী মায়ের পার্শ্বে দাড়াতে রাষ্ট্র তথা সরকারকে বাধ্য করি।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×